বিজেপি ক্ষমতায় এলে কাকে উলটো দিকে ঝুলিয়ে সোজা করা হবে! কী বললেন শুভেন্দু অধিকারী!
বিজেপি ক্ষমতায় এলে কাকে উল্টো করে ঝোলানো হবে? কাকে এভাবে সোজা করা হবে? বিতর্কিত মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী! মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফের কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
চিকিৎসকদের বিরুদ্ধে লাগাতার আক্রমণাত্মক মন্তব্য করে চলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে সমালোচনাও হচ্ছে বেশ। তবে হুমায়ুন কবীরকে গুরুত্ব দিতে রাজি নন শুভেন্দু অধিকারী। প্রচারের আলোয় থাকার জন্য এই সমস্ত বলা হয়। এমনও দাবি করলেন শুভেন্দু।

তবে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। গতকাল তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর আরও একবার আক্রমণাত্মক মন্তব্য করেছেন চিকিৎসকদের আন্দোলন সম্পর্কে। চিকিৎসকদের রীতিমতো হুমকি দিয়েছেন তিনি৷ ৫০ জন চিকিৎসককে ঘরে ঢোকাতে তার দুই মিনিট সময় লাগবে। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও প্রয়োজনে শুনবেন না। তাকে জেলে ঢুকিয়ে দিলেও, তিনি থামবেন না। ঘেরাও করে রাখবেন চিকিৎসকদের। এই সব কথায় রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।
এই কথার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। " এই সব লোক সম্পর্কে কথা বলা উচিত নয়। এই সব লোককে কী করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয়, সেটা বিজেপি সরকার এলে করে দেখাবে।" এই কথা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শিক্ষা দিতে উলটো ঝোলানোর কথা কেন বললেন রাজ্যের বিরোধী দলনেতা?
সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বিক্ষোভে সামিল হয়েছেন। প্রতিবাদ করছেন। তাই নিয়েও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। "মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবেন, ততক্ষণ এটা হবে।" বদলাপুর প্রসঙ্গও টানেন তিনি। " মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হে করে দিয়েছি ধর্ষককে। আসামে জল খেতে খেতে রাম নাম। আর এখানে ধর্ষকদের প্রটেকশন দেন মমতা ববন্দ্যোপাধ্যায়। পুলিশ, ডাক্তার, ধর্ষক তিন জনে একসঙ্গে জেলে আছে।"
সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় ফের কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। আগামী কাল সোমবার থেকে এই কর্মসূচি ফের শুরু হবে। তাই নিয়ে যথেষ্ট জল্পনা চলছে।












Click it and Unblock the Notifications