বিয়ের ১১ মাসেই অচেনা ‘প্রেম’, বাইক-মোবাইল না পেয়ে স্ত্রীকে নৃশংস খুন স্বামীর
বছর খানেকের প্রেমের পর বিয়ে হয়েছিল ইন্দিরার। প্রথম কয়েক মাস বেশ সুখের সংসার ছিল তার। কিন্তু তারপরই যাঁকে বিশ্বাস করে নতুন সংসারে পা দিয়েছিল ইন্দিরা, সে-ই হয়ে উঠল অচেনা।
বছর খানেকের প্রেমের পর বিয়ে হয়েছিল ইন্দিরার। প্রথম কয়েক মাস বেশ সুখের সংসার ছিল তার। কিন্তু তারপরই যাঁকে বিশ্বাস করে নতুন সংসারে পা দিয়েছিল ইন্দিরা, সে-ই হয়ে উঠল অচেনা। একের পর এক চাপ। আজ মোবাইল তো কাল বাইক, তারপর টাকার চাপ তো ছিলই। শেষমেশ স্বামীর হাতেই নৃশংস খুন।

শেষ হয়ে গেল সুখের সংসার গড়ে তোলার স্বপ্ন। মাত্র ১১ মাস আগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সুমন বাগের সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দিরার। কিন্তু সুখের সংসার গড়তে গিয়ে হতে হল পণের বলি। এক লহমায় শেষ প্রেম। অভিযোগ, বাপের বাড়ি থেকে বাইক-মোবাইল ফোন দিতে না পারায় স্বামীর লালসার শিকার হল ইন্দিরাই। গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হল ইন্দিরাকে।
জানুয়ারি মাসে গ্রামেরই সুমন বাগের সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দিরার। অভিযোগ, মাত্র তিনেক আগে বাপের বাড়ি থেকে বাইক ও মোবাইল আনার দাবি করে সুমন। তা দিতে অপারগ হওয়ায় ইন্দিরার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। শেষমেশ ইন্দিরাকে শ্বাসরোধ করে খুন করা হয়।
ইন্দিরার ভোটার কার্ড, আধার কার্ড, জামাকাপড় পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। মেয়ের খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এরপরই বিষ্ণপুর থানায় অভিযোগ দায়ের করে ইন্দিরার বাবা। বিষ্ণপুর থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। অভিুযুক্ত পলাতক।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications