ঘরের কোণে উঁকি দিয়েই দেখেন স্ত্রী-র সঙ্গে অন্তরঙ্গ পরপুরুষ! তারপরের ঘটনায় শিউড়ে উঠবেন
গভীর রাত হয়ে গেলেও দোকান থেকে বাড়ি ফেরেনি স্ত্রী। তাই হন্তদন্ত হয়ে ছুটেছিলেন স্বামী। দোকানে ঢুকে দেখেন এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন তাঁর স্ত্রী।
গভীর রাত হয়ে গেলেও দোকান থেকে বাড়ি ফেরেনি স্ত্রী। তাই হন্তদন্ত হয়ে ছুটেছিলেন স্বামী। দোকানে ঢুকে দেখেন এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন তাঁর স্ত্রী। কে ওই যুবক, কেনই বা তাঁরা গভীর রাতে নির্জন দোকানে চার দেওয়াল বন্দি। জিজ্ঞাসা করতেই শুরু হয় বচসা। তখনই পিছন থেকে স্বামীর মাথায় বাঁশ দিয়ে প্রহার করেন স্ত্রীর প্রেমিক।

স্ত্রীর প্রেমিকের বাঁশের ঘায়ে মাথ ফাটে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের দাসপুরের বাসিন্দা মলয় কর্মকারের। তিনি বিচার চেয়ে থানায় ছোটেন। নরেন্দ্রপুর মেনগেটের কাছে একটি চায়ের দোকান রয়েছে মলয় কর্মকারের। গত কয়েক মাস ধরে ওই দোকান চালাচ্ছিলেন স্ত্রী রেখা কর্মকার। তিনি গভীর রাতে দোকান বন্ধ করেন, আবার কাকভোরে গিয়ে দোকান খোলেন।
শনিবার গভীর রাত পর্যন্ত স্ত্রী বাড়িতে না ফেরায় সটান দোকানে গিয়ে হাজির হন মলয়। সেখানে গিয়ে তিনি এক ব্যক্তির সঙ্গে স্ত্রীকে দোকানের ভিতরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তারপরই বচসা বাধে। আর বচসা চলাকালীন স্ত্রীর প্রেমিকের বাঁশের ঘায়ে মাথা ফেটে যায় মলয়ের। সংজ্ঞা হারান তিনি। এই ঘটনায় স্ত্রী রেখা কর্মকার ও তাঁর প্রেমিক জগদ্দল বাসিন্দা পালন সাঁপুইয়ের নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications