ঘোষিত হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ফলপ্রকাশের দিন! কিভাবে দেখবেন রেজাল্ট? রইল পদ্ধতি
অপেক্ষার দিন এবার শেষ। পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এবার আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশের দিন ঘোষণা করলো। বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ৩১ অক্টোবর দুপুর ১ টার পর থেকে অনলাইনে দেখা যাবে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট। কোথায় এবং কিভাবে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল দেখতে পাবেন সে বিষয়ে সবটাই জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা তাদের যে যার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে তাদের পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সেই রেজাল্টের আসল কপি স্ট্যাম্প সহ সাক্ষর করে তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন।

২০২৫ সালেই প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্ছমাধ্যমিকের পরীক্ষা নেওয়া হয়েছিল। ২২শে সেপ্টেম্বর সেই পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৩৯ দিনের মাথাতেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ। এই বছর OMR শিটে পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৯৮.৪২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।
ফল প্রকাশের পর অনলাইনে পরীক্ষার্থীরা মোট প্রাপ্ত নম্বর (Total marks), বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর (Subject wise marks), বিষয়ভিত্তিক পার্সেন্টাইল (Subject Percentile) এবং Overall Grade ও Performance Indicator-এর মতো তথ্যগুলি জানতে পারবে।
অনলাইনে পরীক্ষার ফলাফল দেখার প্রক্রিয়াটি হলো:
১. প্রথমে wbchse.wb.gov.in লিঙ্কে ভিজিট করুন।
২. তারপরে "HS 3rd Semester result" অপশনে ক্লিক করুন।
৩. সেখানে আপনার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর বসান।
৪. এরপরে সাবমিট অপশনটিতে ক্লিক করলে পরীক্ষার রেজাল্ট শিট স্ক্রিনে দেখা যাবে।
গত বছর থেকেই একাদশ শ্রেণীতেও এই সিমেস্টার পদ্ধতি চালু হয়েছে। এই নিয়ম রাজ্যের উচ্চ শিক্ষা দফতর চালু করেছে।
চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications