Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Howrah: কর্তৃপক্ষকে না জানিয়ে থানা এলাকা ছেড়ে বান্ধবীর সঙ্গে দেখা! হাওড়া গুলিকাণ্ডে সাসপেন্ড প্রাক্তন IC

Chanditala PS: গত ১৯ ফেব্রুয়ারি হাওড়ায় গুলিবিদ্ধ হন হুগলির পুলিশ আধিকারিক। চন্ডীতলা থানার সদ্যপ্রাক্তন আইসি জয়ন্ত পাল গাড়ির ভেতরে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনায় মঙ্গলবার জয়ন্ত পাল নামে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য পুলিশ। গুলিকাণ্ডে পুলিশের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম নির্দেশিকা জারি করে জানান জয়ন্তর সাসপেনশনের কথা। তবে প্রাক্তন আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে। আর সেকারণেই তদন্ত চলাকালীন পদে না রেখে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হল পুলিশের তরফে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত হুগলি গ্রামীণ পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন জয়ন্ত পাল।

jayanta pal

পুলিশের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তদন্তে আরও জানা গিয়েছে, নিজের থানা এলাকা ছেড়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন আইসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই কর্মক্ষেত্র ছাড়েন তিনি। শিবপুর থানা এলাকায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসি। সোমবার থেকেই তাঁর সাসপেনশন কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে হাওড়া সিটি পুলিশ ও হুগলি গ্রামীণের পুলিশের।

রাত সাড়ে দশটা নাগাদ নিজের থানা এলাকা ছেড়ে শিবপুরে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাউকেই জানাননি জয়ন্ত পাল। না জানিয়েই নিজের কর্মক্ষেত্র ছেড়েছিলেন জয়ন্ত। আর সেই অভিযোগেই তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। আগেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বুধবার হাওড়ায় গুলিবিদ্ হন ওই পুলিশ আধিকারিক। হুগলির চণ্ডীতলা থানার আইসি গুলিবিদ্ধ হন। বুধবার রাত ১১টার পর হাওড়ার ঘোষপাড়ায় পেট্রল পাম্পের কাছে নেতাজি সুভাষ রোডে গুলিবিদ্ধ হন পুলিশ আধিকারিক। পুলিশ অফিসারের বাঁ হাতে গুলি লাগে। নিজেই নিজের পিস্তল দিয়ে ওই পুলিশ আধিকারিক গুলি চালান বলে জানা যায়।

তবে রহস্য মোড় নেয় গাড়িতে এক মহিলা বান্ধবীর উপস্থিতিতে। এও জানা যায়, সার্ভিস রিভলবার নয়, বেআইনি দেশি বন্দুক থেকে গুলি চালিয়েছিলেন তিনি। সেই বন্দুক উদ্ধার করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশি জেরায় জয়ন্ত বলেন, তাঁকে লক্ষ্য করে কেউ গুলি চালিয়েছিল। কিন্ত গাড়িতে থাকা বান্ধবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডান হাত দিয়েই বাঁ হাতে গুলি চালিয়েছিলেন প্রাক্তন আইসি। কিন্তু কেন কী কারণে চলে গুলি? এখন বিভাগীয় তদন্ত স্পষ্ট বলে সবটা পরিষ্কার হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+