Sanjay Roy: কঠোর শ্রমের বিনিময়ে ১০৫ টাকা মজুরি পাবেন সঞ্জয়, প্রেসিডেন্সি জেলে কী কী করতে হবে তাঁকে?

Sanjay Roy: আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের (RG Kar rape and Murder Case) ঘটনায় আসামী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের (Life Imprisonment) সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত। সূত্রের খবর, প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে সঞ্জয়কে।

শাস্তির বিধান হিসেবে জেলের ভিতর কাজ করতে হবে সঞ্জয় রায়কে। প্রতিদিন ১০৫ টাকা করে মজুরিও দেওয়া হবে তাঁকে। প্রেসিডেন্সি কারাগারের (Presidency Jail) সেলের ভিতর হাঁটাচলা ও ব্যায়াম করার অনুমতি দেওয়া হবে সঞ্জয়কে। তবে স্পেশাল গার্ডের নজরদারিতে প্রিজন ব্লকের ভিতর ঘুরেও বেড়াতে পারবে সঞ্জয়।

sanjay roy

কারা বিভাগের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সঞ্জয় যেহেতু বিচারাধীন বন্দি নন, তাই তাঁকে কারাগারের ভিতরে কঠোর শ্রমে নিযুক্ত করা হবে। তবে যেহেতু সে এই কাজে পারদর্শী নয়, তাই প্রতিদিন ১০৫ টাকা করে মজুরি দেওয়া হবে তাঁকে।

কিন্তু জেলের ভিতর কী কাজ দেওয়া হবে তাঁকে? সূত্রের খবর, কারাগারের ভিতর বাগানের কাজ সঞ্জয়কে দেওয়া হতে পারে। আগামী ১ বা ২ দিনেই তা নির্ধারণ করা হবে। তবে প্রথমে শিক্ষানবিশ হয়ে কাজ শিখতে হবে সঞ্জয়কে। প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে সাধারণত বন্দিদের কঠোর শ্রম হিসেবে বাগান পরিচর্যা, অ্যালুমিনিয়ামের বাসনপত্র তৈরি, আসবাবপত্র, মুড়ি বানানো, জামাকাপড় তৈরি করানো হয়।

অপ্রশিক্ষিত কর্মীদের দৈনিক ১০৫ টাকা করে মজুরি দেওয়া হয়। অল্পবিস্তর প্রশিক্ষিত কর্মীদের ১২০ টাকা রোজ দেওয়া হয় এবং দক্ষ কর্মীদের ১৩৫ টাকা মজুরি দেওয়া হয়। বন্দিদের অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়। জেলের ভিতরেই সেই টাকা কেনাকাটার জন্য ব্যবহার করতে পারেন বন্দিরা, যা তারা বন্দিদশা মুক্তির পর নিজের সঙ্গে নিয়ে যেতে পারেন।

সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেলের ৬ নম্বর সেলে রাখা হয়েছে। পাশের সেলেই রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। পাশের অন্যান্য সেলে রয়েছে কলকাতায় আমেরিকান সেন্টারে হামলাকাণ্ডের দুই আসামী আফতাব আনসারি ও জামালউদ্দিন নাসের। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্জয়ের নজরদারিতে স্পেশাল গার্ড রাখা হবে। তবে রায় শোনার পর তিনটে অতিরিক্ত কম্বলও চেয়েছে সঞ্জয়। সাধারণত প্রত্যেক বন্দিকে পাঁচটি করে কম্বল দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+