হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা
পাণ্ডবেশ্বরের সভামঞ্চ থেকে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে কৌরবের সঙ্গে তুলনা করে বলেন, এই লড়াই নীতির লড়াই একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব। তাঁর কথায়, তৃণমূলই সেই পাণ্ডব শক্তি, যারা মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।
কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, "এরা বলে ঝুট, করে লুট।" নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে মমতার দাবি, তিনি কখনও এক টাকাও বেতন নেন না, এমনকি অন্যের টাকায় চা পর্যন্ত খান না।

নির্বাচনের আগে সম্ভাব্য লকডাউন নিয়ে কেন্দ্রকে নিশানা করে তাঁর কটাক্ষ, "লকডাউন করে সবাইকে ঘরে আটকে রাখবে, যেমন নোটবন্দির সময় লাইনে দাঁড় করিয়ে রেখেছিল।" একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন।
মহিলাদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মা বোনেদেরই। পাশাপাশি, সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে তিনি আশ্বাস দেন দুয়ারেই পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা।
আলুচাষিদের ইস্যুতেও রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, কৃষকদের নিয়ে শুধুই রাজনৈতিক খেলা চলছে।
সভা শেষের দিকে দলীয় স্লোগানকে সামনে রেখে তিনি ফের দৃঢ় কণ্ঠে বলেন, "যতই করো হামলা, আবার তৃণমূলই জিতবে বাংলা।" আর বিজেপিকে কটাক্ষ করে তাঁর তীর্যক মন্তব্য, "কিচ্ছু করার নেই, তোমরা বসে উকুন বাছো।"
পাণ্ডবেশ্বরের মঞ্চ থেকে মমতার বার্তা স্পষ্ট, লড়াইটা শুধু ভোটের নয়, রাজনৈতিক অস্তিত্বেরও।
-
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
তালিকা কোথায়? কমিশনকে নিশানা করে বেলদা ও নারায়ণগড়ে মমতার আক্রমণ -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন












Click it and Unblock the Notifications