উত্তুরে হাওয়া! ১০ ডিগ্রিতে নামবে তাপমাত্রা, কতদিন এই ঠাণ্ডার খেলা সহ্য করতে হবে? জানুন বড় আপডেট
উত্তরের হাওয়া খুব সহজ ভাবেই ঢুকছে পশ্চিমবঙ্গে। যে কারণে শীতের রাস্তায় আপাতত কোনও বাধা নেই। বঙ্গোপসাগরেও নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। যে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি নেমে রয়েছে।

চলতি মাসেই মরসুমের সবচেয়ে শীতল দিন অনুভূত হচ্ছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। রবিবার অর্থাৎ গতকাল তা সামান্য বেড়ে ১৫.২ ডিগ্রি হয়েছিল। সোমবার দিন আবার সেই তাপমাত্রা বেড়ে ১৫ ডিগ্রি হয়েছিল। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। আজ আবার সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর অনুসারে, আপাতত রাজ্যের সবজায়গাতেই শুস্ক আবহাওয়া বজায় থাকবে। এখন আপাতত কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। এতে সকালে যান চলাচলে সমস্যার সৃষ্টি হতে পারে। এমনকি ট্রেন চলাচলেও প্রভাব পড়তে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী সাত দিনে তাপমাত্রায় সেরকম বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কমবে এবং দিনের দিকে সেই তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। আপাতত সর্বত্রই শীতের আমেজ বজায় থাকবে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?











Click it and Unblock the Notifications