করোনা রোগী ফেরালে হাসপাতালের লাইসেন্স বাতিল, পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দপ্তরের
করোনা রোগী ফেরালে হাসপাতালের লাইসেন্স বাতিল, পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য দপ্তরের
করোনায় আক্রান্ত রোগীদের শহরের বহু হাসপাতালই ফিরিয়ে দিচ্ছে। এরকম অনেক অভিযোগই জমা পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে। পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কোনও টালবাহানা বরদাস্ত হবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই প্রতিফলন দেখা গেল। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর।

ফেরানো যাবে না রোগীকে
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোভিড রোগীকে কোনওভাবেই হাসপাতাল থেকে ফেরানো যাবে না, যদি রোগীকে ফেরানো হয় বা চিকিৎসায় কোনও গাফিলতি থাকে তবে সেক্ষেত্রে নেওয়া হবে কড়া ব্যবস্থা। শুধু সরকারি হাসপাতালেই নয় এই নিয়ম লাঘু বেসরকারি হাসপাতালের জন্যও। নির্দেশিকা জারি করে রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কোভিড রোগীকে ফেরালে সরকারি হাসপাতালের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা এবং বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে।

স্বাস্থ্য কমিশনের আইনে শাস্তি
রোগী ফেরানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা নিয়ে কোনও ধরনের হয়রানির খবর পেলে স্বাস্থ্য কমিশনের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

পাঁচজনের কুইক রেসপন্স টিম গঠন
অন্যদিকে , করোনা পরিস্থিতি সামলাতে এবার সমস্ত কোভিড হাসপাতালে কুইক রেসপন্স টিম তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, পাঁচজনের দলে থাকবেন একজন অ্যানাস্থেসিস্ট, একজন মেডিক্যাল অফিসার, একজন হাউস স্টাফ, একজন স্নাতকোত্তর পড়ুয়া এবং একজন সিসিইউ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স।

কুইক রেসপন্স টিমের কাজ
এই কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টা কাজ করবে। এদের কাজ হবে, যে কোনও কোভিড রোগীর অবস্থা সঙ্কটজনক হলে, তাদের চিকিৎসা দ্রুত করা। এই দলটির কাছে দিনে ২ বার করে রোগীর অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে।












Click it and Unblock the Notifications