Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

North Bengal Train: উত্তরবঙ্গের জন্য ফের নতুন ট্রেন রেলের, শিয়ালদহ থেকে ছাড়বে! যাবে নৈহাটি-নবদ্বীপ ছুঁয়ে

Holi Special North Bengal Train: হোলি এবং দোলযাত্রায় এবার লম্বা ছুটি রয়েছে। আর ছুটি মানেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়া। আর বেড়াতে যাওয়া মানে তো বাঙালির 'দিপুদা' অর্থাৎ দিঘা, পুরী এবং দার্জিলিং তো আছেই। আর সে কথা মাথায় রেখেই হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ ও নিউ জলপাইগুড়ি এবং মালদা শহর ও চরলাপল্লির মধ্যে হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের ট্রেনগুলিতে একেবারে লম্বা ওয়েটিং। এরপরেও টিকিটের চাপ থাকছে। প্রবল এই চাপের কথা মাথায় রেখেই শিয়ালদহ ও নিউ জলপাইগুড়ির মধ্যে হোলি স্পেশাল ট্রেন (Holi Special North Bengal Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, বহু বার্থ এখনও খালি আছে।

Holi Special North Bengal Train

ফলে ট্রেনের রিজার্ভেশন টিকিট দ্রুত পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পর্যটকদের বেড়াতে যাওয়া আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। পূর্ব রেলের তরফ বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এক নজরে দেখে নিন নয়া টাইমটেবিল-

Holi Special North Bengal Train: এক নজরে টাইমটেবিল

পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩১০৫ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি- শিয়ালদহ হোলি স্পেশাল চালানো হবে। আর তা আগামী ১৬.০৩.২০২৫ এবং ১৮.০৩.২০২৫ তারিখে ছাড়বে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ট্রেন শিয়ালদহ থেকে রাত ৯:৪০ মিনিটে ছাড়বে। পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে ১০ টা ৪৫ মিনিটে। একই ভাবে নিউ জলপাইগুড়ি থেকে ১৭ মার্চ এব ১৯ মার্চ ছাড়বে এই হোলি স্পেশাল ট্রেনটি। '

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিউ জলপাইগুড়ি স্টেশন দুপুর ১২:৪৫ মিনিটে ছাড়বে ট্রেনটি। দীর্ঘপথ পেরিয়ে পরের দিন ১ টা ৫ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। একাধিক স্টপেজ আছে। জেমনব নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুবাড়ি রোড স্টেশনে থামবে। আপ এবং ডাউন লাইনে এই ট্রেন স্টপেজ দেবে।

Holi Special North Bengal Train: মালদা টাউন-চার্লাপল্লি হোলি স্পেশাল

মালদা টাউন থেকে হোলি স্পেশাল ট্রেন চালানো হবে। যা চলবে চার্লাপল্লি পর্যন্ত। আগামী ১৮ মার্চ মালদা টাউন থেকে ছাড়বে এই ট্রেন। অন্যদিকে চার্লাপল্লি থেকে হোলি স্পেশাল ট্রেনটি ছাড়বে আগামী ২০ মার্চ। ইতিমধ্যে রেলের তিওরফে টাইম টেবিল দেওয়া হয়েছে। দীর্ঘ যাত্রাপথে ২৮ টি স্টেশনে থামবে এটি। তালিকায় ডানকুনি, বর্ধমান বোলপুর সহ একাধিক স্টেশন আছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+