অটো মোবাইল কারখানা হবে রাজ্যে! ‘টাটা’র পর ‘হিন্দুজা’কে ঘিরে ‘স্বপ্ন’ মমতার বাংলায়
বিশ্ববঙ্গ সম্মেলনের আগে আবারও সুখবর তৃণমূল সরকারের কাছে। ‘আদানি’ গোষ্ঠীর পর ‘হিন্দুজা’ গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী।
ফের কি অটো মোবাইল কারখানা হবে রাজ্যে! ন্যানো চলে যাওয়ার পর আবারও সেই সম্ভাবনার দুয়ার খুলতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। বিশ্ববঙ্গ সম্মেলনের আগে আবারও সুখবর তৃণমূল সরকারের কাছে। 'আদানি' গোষ্ঠীর পর 'হিন্দুজা' গোষ্ঠী রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী। 'হিন্দুজা'-র সংস্থা 'অশোক লে ল্যান্ড' রাজ্যে অটো মোবাইল কারখানা গড়ে তোলার ব্যাপারে সম্প্রতি ইচ্ছা প্রকাশ করেছে।

একদিন আগেই রাজ্যে 'আদানি' গোষ্ঠী ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা জানিয়েছে। মোদী-রাজ্যের 'বিজনেস টাইফুন' গৌতম আদানি সৌরবিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ করতে ইচ্ছাপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায়। নবান্নে তিনি এই মর্মে চিঠিও পাঠান। বিশ্ববঙ্গ সম্মেলনের দুদিন আগেই এই খবরে রাজ্য সরকারের সাফল্যে খুশির আবহ তৈরি হয়েছিল। এবার সেই খুশিকে দ্বিগুণ মাত্রায় পৌঁছে দিল 'হিন্দুজা'র এই বার্তা।
'আদানি'র পর 'হিন্দুজা'ও রাজ্যে বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করেন। রাজ্যে অটো মোবাইল কারখানা গড়ে তুলতে মাত্র ৪০০ একর জায়গা চেয়েছে 'হিন্দুজা'। তবে রাজ্য সরকার জমি অধিগ্রহণের বিরুদ্ধে। তাই ওই জমি শিল্পোদ্যোগীদের কিনে নিতে হবে। এখন কোন জায়গায় তাঁরা অটো মোবাইল হাব করতে চায় তার উপর অনেক কিছুই নির্ভর করবে।
রাজ্য সরকার যে জমি-ব্যাঙ্ক রয়েছে, সেখান থেকে রাজ্যে জমি দিতেই পারে। কিন্তু সেই জায়গা শিল্পদ্যোগী সংস্থার পছন্দ হবে কি না, তা নিয়ে সংশয় থাকতে পারে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, 'হিন্দুজা'রা এখানে বাস, ট্রাক, ম্যাটাডর ও সেনার যান তৈরি করতে চায়। শীঘ্রই রাজ্যের সঙ্গে আলোচনায় বসতে পারে 'হিন্দুজা' গোষ্ঠী। শিল্পমহল এখন তাকিয়ে সেদিকেই।
এই ব্যাপারে আলোচনা এগোলে ন্যানোর পর ফের অটো মোবাইল শিল্পের সম্ভাবনা তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, 'হিন্দুজা'র এই প্রস্তাব রাজ্যের পক্ষে উন্নয়নের বার্তাবাহী হতে পারে। এখন দেখার কতটা ফলপ্রসূ হয় আলোচনা। সামনেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, তার আগে জোড়া প্রস্তাবে খুশির হাওয়া বইছে রাজ্যে। বাণিজ্য সম্মেলনের চতুর্থ বর্ষে আরও ভালো কিছু হতে পারে বলেই মনে করছে রাজ্য শিল্প দফতর।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications