নিয়োগে স্বচ্ছতা ফেরাতে হাই কোর্টের কড়া বার্তা, ১০ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে হবে সব ওএমআর
চলতি বছরের শিক্ষক নিয়োগপ্রক্রিয়াকে ঘিরে ফের একবার স্বচ্ছতার প্রশ্নে স্কুল সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন চলতি নিয়োগে ব্যবহৃত প্রতিটি ওএমআর শিট জনসমক্ষে আনতেই হবে, তাও আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে।
বৃহস্পতিবার আদালতে বিচারপতি সিংহ জানান, নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির সব সংশ্লিষ্ট ওএমআর বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে। এসএসসির ওয়েবসাইটেই আপলোড হবে এই সমস্ত নথি। আদালত সময়ও বেঁধে দিয়েছে ১০ ডিসেম্বরের মধ্যেই সব কিছু জনসমক্ষে আনতে হবে।

স্বচ্ছতার প্রশ্নে আদালত অতীতের অন্ধকারকেও এড়িয়ে যায়নি। ২০১৬ সালের প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর যাঁরা নিয়োগপত্র পেয়েছিলেন, তাঁদের সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
নবম দশমের ক্ষেত্রে মেয়াদ শেষ হয়েছিল ২০১৮ সালের ২৭ নভেম্বর, একাদশ দ্বাদশের ক্ষেত্রে ২০১৯ সালের ১২ মার্চ। তবুও পরে যাঁরা চাকরি পেয়েছিলেন এই নতুন তালিকা নিয়েই বেশি জোর দিচ্ছে আদালত।
এসএসসি.কে আদালতের প্রশ্ন "ওএমআর প্রকাশে এত দেরি কেন? বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এসএসসি-সংক্রান্ত সব মামলা শুনবে কলকাতা হাই কোর্ট। সেই অনুযায়ী মামলাটি ওঠে বিচারপতি সিংহের এজলাসে।
সেখানে এসএসসির আইনজীবীকে উদ্দেশ করে বিচারপতির প্রশ্ন
"ওএমআর প্রকাশ করা হয়নি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে যখন নিয়োগ হচ্ছে, শুরু থেকেই স্বচ্ছতার পথেই হাঁটা উচিত ছিল। নয়তো পরবর্তীতে আবারও দুর্নীতির অভিযোগ উঠবে।"
বিচারপতির আরও নির্দেশ ২০১৬র মেয়াদ উত্তীর্ণ প্যানেলের যে প্রার্থীরা নতুন নিয়োগপ্রক্রিয়াতেও অংশ নিয়েছেন, তাঁদের ভবিষ্যত নির্ভর করবে আদালতের পরবর্তী সিদ্ধান্তের উপর।
এসএসসি সূত্রের খবর, নির্দেশ মেনে বৃহস্পতিবারই পুরনো প্যানেল পরবর্তী নিয়োগের তালিকা প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন "স্বচ্ছতার বিষয়ে আমাদের কোনও আপত্তি নেই। প্রায় সাত লক্ষ ওএমআর শিট রয়েছে। এত বিশাল ডাটাবেস আপলোড করতে প্রযুক্তিগত সহায়তা চাই। তা পেলেই দ্রুতই প্রকাশ করা হবে।"
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications