Weather Update: নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত! বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত

Weather Update: নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত! বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত

পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (Bay of Bengal) থাকা শনিবারের সুস্পষ্ট নিম্নচাপটি (Low Pressure) আরও ঘনীভূত হয়ে ওড়িশার দক্ষিণে এবং সংলগ্ন এলাকার ওপরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ২৫ কিমি বেগে অগ্রসর হচ্ছে।

গভীর নিম্নচাপের অবস্থান

গভীর নিম্নচাপের অবস্থান

এদিন সকাল সাড়ে আটটা নাগাদ এই গভীর নিম্নচাপের অবস্থান ছিল ওড়িশার গোপালপুরের ১১০ কিমি পশ্চিম উত্তর-পশ্চিমে, ছত্তিশগড়ের জগদলপুর থেকে ২১০ কিমি পূর্ব উত্তর-পূর্বে এবং ছত্তিশগড়ের কাঙ্কের থেকে ২৬০ কিমি পূর্ব উত্তর-পূর্বে। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ওড়িশার দক্ষিণে এবং ছত্তিশগড়ের দক্ষিণে অবস্থান করবে।

পূর্বাভাস এবং কমলা সতর্কতা

পূর্বাভাস এবং কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
সতর্কতা হিসেবে জানানো হয়েছে, ১১ সেপ্টেম্বর রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায়।
১২ সেপ্টেম্বর, সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। যে কারণে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওইদিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়া জেলায়।

ভারী বৃষ্টি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

ভারী বৃষ্টি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ভারী বৃষ্টির রেশ থেকে যেতে পারে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। সেক্ষেত্রে ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার কোনও কোনও জায়গায়।
১৪ সেপ্টেম্বর, বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাগ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায়।

 ঝোড়ো হাওয়া এবং মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

ঝোড়ো হাওয়া এবং মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ঘন্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতি সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে মৎস্যজীবীদের আগামী ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+