Heat Wave: তাপপ্রবাহে 'স্বাভাবিক' পুরুলিয়া-ঝাড়গ্রাম! আরও বাড়ল কলকাতা-দার্জিলিংয়ের তাপমাত্রা

Heat Wave: রবিবারও তাপপ্রবাহ থেকে স্বস্তির কোনও বার্তা দিতে পারেনি আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক ভাল হওয়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা একদম নয়। তবে আগামী পাঁচ দিনে তাপমাত্রা আর বৃদ্ধির তেমন কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

রবিবার রাজ্যের উল্লেখযোগ্য জায়গাগুলির মধ্যে কলকাতা ও দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেও স্বাভাবিক রয়েছে পশ্চিমের পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো শহর।

heatwave

কলকাতা ও দার্জিলিং-এ বেড়েছে তাপমাত্রা
কলকাতা ও দার্জিলিং-এ শনিবার যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ও ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, সেখানে রবিবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪১.৩ ও ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শনিবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো শহরে তাপপ্রবাহ থাকলেও রবিবার তা স্বাভাবিকে নেমে এসেছে।

রবিবার উত্তরবঙ্গের মধ্যে মালদহ ও বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল তাপপ্রবাহের অধীনে। এছাড়া উত্তরবঙ্গের বাকি অংশের তাপমাত্রা ছিল আবহাওয়া দফতরের ভাষায় স্বাভাবিক। অন্যদিকে দক্ষিণবঙ্গে দিঘা, সাগরদ্বীপ ছাড়াও তাপমাত্রা স্বাভাবিক ছিল পুরুলিয়া (৪২.৩) ও ঝাড়গ্রামে (৪০)।

তীব্র তাপপ্রবাহ কোথায় কোথায়
দক্ষিণবঙ্গের মধ্যে তীব্র তাপপ্রবাহ ছিল উলুবেড়িয়া (৪১), ডায়মন্ডহারবার (৪১.৩), মেদিনীপুর (৪৩.৪), ক্যানিং (৪২.৪), কলাইকুন্ডা (৪৪.৩), পানাগড় (৪৪.২), আসানসোল (৪২.২) ও সিউড়িতে (৪৪)। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি শহরগুলি ছিল তাপপ্রবাহের কবলে।

সতর্কবার্তা কোথায় কোথায়

  • এদিন আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার তীবর তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। যে কারণে এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
  • পয়লা মে অর্থাৎ বুধবার তীব্র তাপপ্রবাহ চলতে পারে বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। যে কারণে এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এএছাড়া ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে। বুধবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে।
  • উত্তরবঙ্গের জন্য সোমবার থেকে বুধবারের মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। এই সময় হলুদ সতর্কতা অর্থাৎ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+