প্রধান শিক্ষকের বিরুদ্ধেই চাল চুরির অভিযোগ, উত্তেজনা কাটোয়ায়
প্রধান শিক্ষকের বিরুদ্ধেই চাল চুরির অভিযোগ, উত্তেজনা কাটোয়ায়
এবার স্কুলের পড়ুয়াদের চাল চুরির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাটোয়া-২ ব্লকের কালিকাপুর গ্রামে।

গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের মধ্যে প্যাকেট করে রেখে দেওয়া হয়েছিল সরকারি বরাদ্দের চাল। স্কুলের প্রধান শিক্ষকই লোক লাগিয়ে রাতের অন্ধকারে এই চাল চুরি করেছে। অভিযোগে শুক্রবার এই নিয়ে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, করোনার জেরে এখন বন্ধ হয়ে রয়েছে স্কুল। স্বভাবতই বন্ধ মিডডে মিলও। তাই পড়ুয়াদের জন্য প্রতি মাসে যে নির্দিষ্ট পরিমান খাদ্য বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেগুলি প্যাকেটে করে বিলি করা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। কালিকাপুর প্রাথমিক স্কুলের পড়ুয়াদেরও দেওয়ার জন্য প্যাকেটে প্যাকেটে চাল ভরে রেখে স্কুলের একটি ঘরে রেখে দেওয়া হয়েছিল। এদিন সেই চাল সহ অনান্য খাদ্যশষ্য বিতরণের প্রস্তুতি নেওয়ার হচ্ছিল। সেই সময় নজরে আসে ২ কেজি ওজনের ২৫ টি চালের প্যাকেট উধাও হয়ে গেছে। এই খবর জানাজানি হতে স্কুলে এসে জড়ো হন বেশ কিছু গ্রামবাসী। তাঁরা এসে দেখেন যে, ঘরে পড়ুয়াদের জন্য সরকারি বরাদ্দ রাখা হয়েছিল সেই ঘরের জানালা খোলা রয়েছে। পাশাপাশি জানালার বাইরের দিকে অনেক চাল পড়ে রয়েছে।
এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা প্রধান শিক্ষককে ঘিরে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেয়। পাশাপাশি প্রধানশিক্ষক সুকান্ত সেনকে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। শেষ পর্যন্ত গ্রামবাসীদের চাপে পড়ে প্রধানশিক্ষক সুকান্ত সেন নিজের বেতন থেকে সমপরিমান চাল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনায় বিডিও শমীক পানিগ্রাহী জানিয়েছেন, গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications