দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
বিধানসভা ভোটের আগে প্রশাসনিক কড়াকড়ি আরও বাড়াল নির্বাচন কমিশন। ফৌজদারি মামলায় অভিযুক্ত, অপরাধমূলক ইতিহাস রয়েছে কিংবা জামিন বা প্যারোলে জেলের বাইরে থাকা ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহার সংক্রান্ত নির্দেশ কতটা কার্যকর হয়েছে, তা জানতে রাজ্য পুলিশের কাছে বিস্তারিত স্টেটাস রিপোর্ট তলব করেছে কমিশন। নির্দিষ্ট করে জানানো হয়েছে, দুপুর ১২টার মধ্যেই এই রিপোর্ট জমা দিতে হবে নোডাল অফিসারকে।
গত বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছিল অপ্রয়োজনীয় নিরাপত্তা অবিলম্বে তুলে নিতে হবে, সময়সীমা ছিল রাত ১২টা পর্যন্ত। সেই নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয়েছে, তা নিয়েই এখন কমিশনের নজর। পাশাপাশি, যাঁরা বর্তমান পরিস্থিতিতে পদমর্যাদা বা হুমকির ভিত্তিতে আর নিরাপত্তার যোগ্য নন, তাঁদের ক্ষেত্রেও সুরক্ষা প্রত্যাহারের নির্দেশ পুনরায় জারি করা হয়েছে।

এতেই থেমে থাকেনি কমিশন। জামিনঅযোগ্য মামলায় অভিযুক্ত অথচ এখনও গ্রেপ্তার হননি এমন ব্যক্তিদের নিরাপত্তা সরিয়ে নেওয়ার পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে তাঁদের গ্রেপ্তার করার কড়া নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেই কমিশন রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে অশান্তি প্রবণ এলাকা চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল। থানার ওসি বা এসএইচওদের মাধ্যমে সেই কাজ চালাতে বলা হয়, পাশাপাশি নির্বাচনী অপরাধে যুক্ত দুষ্কৃতীদের তালিকাও প্রস্তুত করার নির্দেশ ছিল। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে রাখতে কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর











Click it and Unblock the Notifications