সোনার দাম আজ বিয়ের মরশুমে কোনদিকে, ৯ জুলাই কলকাতার দর একনজরে

সোনার দাম গত কয়েক দিন ধরে উর্ধ্বমুখী হলেও গতকাল তা শেষ ছয় দিনের তুলনায় অনেকটাই নিচে নেমে যায় গতকাল। সোনার দামের এই গতি রীতিমতো ত্রস্ত করেছে বিলগ্নিকারীদের। এই পরিস্থিতিতে সোনার ও রুপোর বাজার দর কোনদিকে গিয়েছে এদিন দেখা যাক।

 সোনার দাম

সোনার দাম

এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম অগাস্টের গোল্ড কন্ট্র্যাক্ট্রসে বেড়েছে ০.৩১ শতাংশ। এর জেরে ১০ গ্রামে সোনার দাম ৪৭,৮৬৮ টাকা। এদিন সকাল ৯:২০ মিনিট নাগাদ এই দামের গতি দেখা যায় বাজারে। মূলত, গতকালের পতনের পর এদিন সোনার দামের বৃদ্ধি, রীতিমতো তাৎপর্যবাহী।

রুপোর দাম

রুপোর দাম

সেপ্টেম্বরের রুপোর ফিউচারের মূল্য আজ ১ কেজিতে ০.২৭ শতাংশ পড়ে যায়। ফলে ১ কেজিতে সোনার দাম দাঁড়িয়েছে ৬৮,৭৭৮ টাকা। এদিকে স্পট গোল্ড ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে আজ ৮০৫.৩৯ ডলার হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন ফেডারাল ব্যাঙ্কের সুদের হারের ওপর নজর রয়েছে বিশ্বের।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

শুক্রবার সোনার দাম কলকাতায় ২৪ ক্যারেটের পাকা সোনা য় ১০ গ্রামে ছিল ৪৮৯০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে গয়নার সোনায় দাম ছিল ৪৬,৪০০ টাকা। ২২ ক্যারেটে হলমার্কের সোনায় দাম ছিল কলকাতায় ১০ গ্রামে ৪৭,১০০ টাকা।

অন্যান্য শহরে দাম

অন্যান্য শহরে দাম

২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৫,২০০ টাকা। ২৪ ক্যারেটে দাম সোনার দাম ৪৯,৩১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৯৯০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৪৭,৯৯০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৮০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৮৫০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+