সোনার দামে হু হু করে পতন আজও, বিয়ের মরশুমে ২৩ জুলাই দর কলকাতায় কোনদিকে

সোনার দামে হু হু করে পতন আজও, বিয়ের মরশুমে ২৩ জুলাই দর কলকাতায় কোনদিকে

বিয়ের মরশুমে শুক্রবার ফের পতন দেখল সোনার দাম। যদিও সোনার দাম কমতির দিকে গেলেও, রুপোর দাম বেড়েছে এদিন ঘরোয়া বাজারে। আন্তর্জাতিক বাজারের তুলনায় সোনার দাম বেশ কমতির দিকে গিয়েছে স্পট প্রাইসে। সেই নিরিখে এদিন সোনার দাম ২৩ জুলাই কলকাতা সহ বিভিন্ন শহরে ২২ ও ২৪ ক্যারেটে কত, দেখে নেওয়া যাক।

সোনার দাম ২৩ জুলাই

সোনার দাম ২৩ জুলাই

সোনার দাম ১০ গ্রামে ৪৬,৯০০ টাকা হয়েছে। এর আগের সেশনে সোনার দাম ৪৭,১২০ টাকা ছিল ১০ গ্রামে। অগাস্টের গোল্ড কন্ট্র্যাক্টস এদিন ০.১৫ শতাংশ কমতির দিকে গিয়েছে। ফলে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দাম এদিন সকালে খানিকটা পড়তে দেখা যায়।

 রুপোর দাম

রুপোর দাম

২৩ জুলাই সোনার দামে কমতি থাকলেও, রুপোর দাম উর্ধ্বমুখী ছিল। ১ কেজিতে রুপোর দাম ০.০৩ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দামের ফিউচার হয়েছে এদিন ৬৭,৩৯১ টাকা। ঘরোয়া বাজারে এদিন রুপোর দাম কেজি প্রতি ৩০০ টাকা বেড়েছে।

 কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

শহর কলকাতায় এদিন ১০ গ্রামে সোনার দাম সামান্য কমতির দিকে। ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ১০ গ্রামে ৪৮,৩০০ টাকা, গহনার সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৮৫০ টাকা হয়েছে। অন্যদিকে হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে ৪৬,৫৫০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,০৬০ টাকা, ২৪ ক্যারেটে দক্ষিণী এই শহরে সোনার দাম ৪৯,১৬০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৬,৮৭০ টাকা, ২৪ ক্য়ারেটে দাম ৪৭,৮৭০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮৫০ টাকা, ২৪ ক্যারেটে দিল্লিতে ৫১,১১০ টাকা।

(তথ্য -সূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+