সোনার দাম বিয়ের মরশুমে কোন দিকে যাচ্ছে! কলকাতায় আজ দর কত
সোনার দাম বিয়ের মরশুমে কোন দিকে যাচ্ছে! কলকাতায় আজ দর কত
বিয়ের মরশুমে ফের সোনার দর সস্তার দিকে। বেশ কয়েকদিন ধরে প্রবল ওঠানামার পর, এদিন সোনার দাম সস্তার দিকে। যদিও বিভিন্ন রাজ্যে সোনার দামের তারতম্য নির্ভর করে শুল্কের ওপর। তার বিচারে কলকাতার দাম আজ কত দেখে নেব। তবে তার আগে দেখে নেওয়া যাক সোনার দাম আজ কোথায় গিয়ে দাঁড়াল।

উত্থান পতন অব্যহত!
সোনার দর ১০ গ্রামে এদিন সকালের দিকে ৮০০ টাকা উঠেছিল। তারপরই সাপলুডোর মতো করে ক্রমাগত পতনের দিকে যেতে থাকে। এমন পরিস্থিতিতে এদিন ৪৭ ,০৮২ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

রুপোর দাম
রুপোর দামও এদিন পড়ে গিয়েছে। রুপোর দাম ৬২২ টাকা প্রতি ১ কেজিতে পড়েছে। সেক্ষেত্রে রুপোর দাম এক কেজিতে ৪৮,০২৫ টাকায় দাঁড়িয়েছে।

কলকাতায় সোনার দর ১২ জুন
১২ জুন সোনার দর কলকাতায় বাজার দরের সঙ্গেই এগিয়েছে। ২৪ ক্যারেটের দাম ৪৭,৭৫০ টাকা রয়েছে এদিন কলকাতায়, অন্যদিকে, ২২ ক্যারেটের দাম কলকাতায় ৪৬, ২৫০ টাকা।

অন্যান্য শহরের দাম
অন্যান্য শহরে সোনার দামও হেরফের হয়েছে। চেন্নাইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,৫০০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেচের দাম ৪৬,৪০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটের দাম ৪৭,২৫০ টাকা।












Click it and Unblock the Notifications