সোনার দামে সোমবার হু হু করে পতন! কলকাতায় পুজোর আগে আজ দর কত জানুন

সোমবার ভারতের বাজারে দামে ফের পতনমুখী সোনা। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনা সেভাবে বড় লাফ দিতে পারেনি। তবে শুক্রবার সোনায় বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের ট্রেন্ড লক্ষ্য় করা গিয়েছিল। তবে সোমবার সেই আগ্রহে খানিকটা ভাঁটা পড়েছে বলে মনে করা হচ্ছে। ২১ সেপ্টেম্বর সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখা যাক।

 সোনার দাম

সোনার দাম

এদিন ২১ সেপ্টেম্বর সোনার দাম এমসিএক্স গোল্ড ফিচারে ০.১৫ শতাংশ পড়েছে।ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন ৫১,৬৩৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। গত সেশনে সোনার দাম ০.৫২ শতাংশ বেড়েছিল। তবে তা এদিনের সেশনে পড়তির দিকে।

রুপোর দাম

রুপোর দাম

রুপোর দাম এদিন কেজি প্রতি ০.১৩ শতাংশ কমে গিয়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৭৭৯০ টাকা দাঁড়িয়েছে। গত সেশনে রুপোর দাম ০.২ শতাংশ বেড়েছিল। তবে সপ্তাহের শুরুতেই এদিন রুপোর দর সস্তা হতে দেখা গিয়েছে।

 সোনার দাম কলকাতায়

সোনার দাম কলকাতায়

সোনার দাম ২১ সেপ্টেম্বর কলকাতায় ছিল ৫৩,৪৩০ টাকা ২৪ ক্যারেটে। গত কয়েক দিন ধরেই সোনর ২৪ ক্যারেটের দাম কল্লোলিনী তিলোত্তমার বুকে ৫৩ হাজারের ঘরে ঘোরাফেরা করছে। এদিকে, ২২ ক্যারেট সোনার দাম কলকাতায় আজ ৫০, ৭৩০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে এদিন ২৪ ক্যারেটে সোনার দাম ৫৩,৮২০ টাকা। দক্ষিণী এই শহরে সোনার দর ২২ ক্যারেটে ৪৯,৩৪০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০,৩০০ টাকা। ২৪ ক্যারেটে মুম্বইত সোনার দাম ৫১,৩০০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৫০,২০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫৪,৭৬০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+