সোনার দামে ফের হু হু করে পতন, কলকাতায় বিয়ের মরশুমে ৭ জুন দর কোনদিকে

সোনার দামে ফের হু হু করে পতন, কলকাতায় বিয়ের মরশুমে ৭ জুন দর কোনদিকে

সোনার দাম (Gold Price) ভারতে ফের একবার নিম্নমুখী। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ফের পড়ে গিয়েছে। সোনার দাম এদিন আন্তর্জাতিক বাজারে বেশ ধাক্কা খেয়েছে। বিশ্ব বাজারে সোনার দাম মার্কিন ডলারের তুলনায় বেশ নিম্নমুখী। ডলার চাঙ্গা হতেই চেনা ফর্মুলায় আজ সোনা নিম্নমুখী। একনজরে দেখা যাক সোনার দাম, রুপোর দামে আজ ৭ জুন কোন পরিবর্তন এসেছে।

 সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন ১০ গ্রামে হয়েছে ৪৮,৯৫৩ টাকা। এদিন ১০ গ্রামের নিরিখে সোনার দাম ০.০৮ শতাংশ নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সোনার মধ্যে রয়েছে ৪৮,০২০ টাকার স্তরের সাপোর্ট যেখানে রেজিসটেন্স ৪৯,১০০ টাকার।

রুপোর দাম

রুপোর দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ১ কেজিতে গিয়েছে ৭১,৩০৮ টাকার ঘরে। রুপোর দাম এদিন ১ কেজির নিরিখে ০.৩ শতাংশ নেমেছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮০৩০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৭৩০ টাকা। সোনার দাম বিয়ের মরশুমে কলকাতায় ২৪ ক্যারেটে গত কয়েক সপ্তাহ ধরেই ৫০ হাজার টাকার উপরে রয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

২২ ক্যারেটে চেন্নাইতে সোনার দাম ৪৬,১২০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৩০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৫১০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৫১০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজার টাকা। ২৪ ক্যারেটে রাজধানীতে সোনার দাম ৫২,৩০০ টাকা , ২২ ক্যারেটে দাম ৪৭,৯৫০ টাকা।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+