সোনার দাম বিয়ের মরশুম পড়তেই উর্ধ্বগামী, কলকাতায় ১০ মে দর কোথায় দাঁড়াল

সোনার দাম বিয়ের মরশুম পড়তেই উর্ধ্বগামী, কলকাতায় ১০ মে দর কোথায় দাঁড়াল

মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকেই উর্ধ্বমুখী ট্রেন্ডে এগিয়ে যেতে শুরু করেছে সোনা। সোনার দাম এদিনও উর্ধ্বমুখী খাতে বয়ে গিয়েছে। বহু বিশেষজ্ঞ মনে করছেন আজ সোনার বাজারের যা পরিস্থিতি তার থেকে আগামী দিনে বাড়তে পারে দাম। এক্ষেত্রে মার্কিন ডলারের গতির দিক প্রকৃতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

সোনার দাম ১০ মে

সোনার দাম ১০ মে

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামের নিরিখে ০.১৮ শতাংশ বেড়েছে। ফলে ১০ গ্রামের নিরিখে ৪৭,৮৩৫ টাকা। সকাল সাড়ে ৯টা নাগাদ সোনার দাম এদিন উর্ধ্বগামী হতে থাকে। এদিকে স্পট গোল্ডের বাজারে সোনার দাম ০.১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সে সোনার দাম ১,৮৩১.৭২ আউন্স দাঁড়িয়েছে আজ।

রুপোর দাম

রুপোর দাম

১ কেজিতে রুপোর দাম ৭২,১১১ টাকা হয়েছে। এদিন রুপোর দাম ১ কেজিতে ০.৯৫ শতাংশ বেড়েছে। প্রসঙ্গত রুপোর দাম গত ৬ মে ১ কেজিতে আজ রুপোর দাম ৬৯,৭৬৯ টাকা হয়। তারপরই এই উত্থান রুপোলী ধাতুতে।

 কলকাতার সোনার দাম

কলকাতার সোনার দাম

কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৯৯০ টাকা। এদিকে, আজ কল্লোলিনী তিলোত্তমার বুকে ২৪ ক্যারেটে সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৬৫০ টাকা। এদিকে,বেঙ্গালুরুর বুকে ২২ ক্যারেটে সোনার দাম ৪৪,৬১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৮,৬৭০ টাকা।

 অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,০৫০ টাকা, ২৪ ক্য়ারেটে দাম ৪৯,১৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৯১০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,৯১০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৬,০০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,০০০ টাকা।

(তথ্যসূত্র গুড রিটার্নস)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+