সোনার দামে ফের হু হু করে পতন টানা পঞ্চম দিনে, ২৮ এপ্রিল কলকাতা সহ বাকি শহরে দর কত
সোনার দামে ফের হু হু করে পতন টানা পঞ্চম দিনে, ২৮ এপ্রিল কলকাতা সহ বাকি শহরে দর কত
সোনার দামের টানা পতন অব্যাহত দেশের বাজারে। টানা পঞ্চম দিনেও মাথা তুলে দাঁড়াতে পারেনি সোনা। ফলে এদিন সোনার দামে ফের হু হু করে পতন দেখা যায়। করোনার থাবার মধ্যে আর্থিক অনিশ্চয়তা যেখানে সকলের জল্পনার মধ্যে সেখানে সোনার দামের পর পর পতনের পর আজ দর কোথায় দাঁড়াল দেখা যাক।

সোনার দাম ২৮ এপ্রিল
সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৩২ শতাংশ কমেছে। এদিন ২৮ এপ্রিল সোনার দাম ১০ গ্রামে ০.৩২ শতাংশ পড়ে যায়। ফলে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,১৫১ টাকা। মূলত গত বছর ২০২০ সালের অগাস্ট মাসে ৫৬ হাজারের অঙ্কে পৌঁছে যায় সোনা। সেখান থেকে এদিন সোনার দাম নেমে এসেছে অনেকটাই।

রুপোর দাম
রুপোর দাম এদিন ১ কেজিতে ০.৯ শতাংশ নেমেছে। ১ কেজিতে রুপোর দাম ৬৯,৬০৩ টাকা হয়েছে আজ। গত সেশনে সোনার দাম ০.৩৫ শতাংশ যেমন নেমেছে, তেমনই রুপোর দাম বেড়েছে ০.৩ শতাংশ।

সোনার দাম কলকাতায়
সোনার দাম কলকাতায় ৪৬,৭৪০ টাকা হয়েছে ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে কলকাতায় ৪৯,৪৪০ টাকা। গতকাল কলকাতায় ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৪০০ টাকা ছিল। ২৪ ক্যারেটে দাম ৪৯,৬৫০ টাকা হয়। কয়েকদিন আগেও ২৪ ক্যারেটের দাম কলকাতায় ৫০ হাজার ছুঁয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩৮০ টাকা, ২৪ ক্য়ারেটে দাম ৪৮,৪০০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৭৯০ টাকা। মায়ানগরীতে সোনার দাম ৪৫,৭৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৫,৯৯০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,১৭০ টাকা হয়েছে।
(তথ্য সূত্র গুড রিটার্নস)












Click it and Unblock the Notifications