শারীরিক হেনস্থার পর খুনের হুমকি, গোবরডাঙ্গায় কিশোরী নির্যাতনে ফেরার যুবক
সপরিবারে খুন করা হবে যদি যৌন হেনস্থার কথা কাউকে জানায়। ধর্ষণের পর এমনটা হুমকি দিয়ে ভয় দেখানো হয় এক কিশোরীকে।
সপরিবারে খুন করা হবে যদি যৌন হেনস্থার কথা কাউকে জানায়। ধর্ষণের পর এমনটা হুমকি দিয়ে ভয় দেখানো হয় এক কিশোরীকে। কিন্তু যৌন নির্যাতনের ঘটনায় অসুস্থ হয়ে পরে বছর চোদ্দোর এক কিশোরী। এরপর যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা পরিবারকে জানায় কিশোরী।

ঘটনায় বৃহস্পতিবার রাত দশটা নাগাদ গোবরডাঙা থানায় গোবরডাঙ্গার রঘুনাথপুরের বাসিন্দা বছর বয়সের যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করে কিশোরীর বাবা।
নিগৃহীত কিশোরী আমাদের জানিয়েছেন বছর তিনেক ধরে অভিযুক্ত নয়ন তাকে প্রেমের প্রস্তাব দিলেও রাজি না হওয়াতে তাকে ব্ল্যাকমেইল করা হয়। তার নগ্ন ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর মেয়েটি বাধ্য হয় নয়নের সঙ্গে সম্পর্ক রাখতে।
অভিযোগ চলতি মাসের ৩ তারিখ মেয়েটিকে বাড়িতে এসে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর অভিযুক্ত যুবক হুমকি দেয় এ কথা কাউকে জানালে তাদের সপরিবারে মেরে ফেলা হবে। ফলে ভয়ে নবম শ্রেণির পড়ুয়া ওই কিশোরী পরিবারের কাউকে কিছু জানায়নি।
দিন কয়েক আগে কিশোরীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের চাপে সে আসল ঘটনা জানায়। এরপরই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্ত যুবক পলাতক।
-
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
কালীঘাটের পর দক্ষিণেশ্বর! জ্ঞানেশ কুমার পৌঁছতেই মন্দির চত্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, কী দাবি বিক্ষোভকারীদের? -
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া












Click it and Unblock the Notifications