কংগ্রেসকে একত্রিত করতেই তৃণমূলে! যোগদানেই জল্পনা বাড়ালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেসকে একত্রিত করতেই তৃণমূলে! যোগদানেই জল্পনা বাড়ালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেসের সাতবারের বিধায়ক তিনি। দুবার কংগ্রেস থকে মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই লুইজিনহো ফালেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বুধবার কলকাতায় এসে তৃণমূলে যোগদান করেই তিনি কংগ্রেসকে একত্রিত করার বার্তা দিলেন। বললেন দল ভাঙতে নয়, যুক্ত করতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিলেন।

আমি চাই কংগ্রেস পরিবারকে আবার একত্রিত করতে

আমি চাই কংগ্রেস পরিবারকে আবার একত্রিত করতে

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো এদিন ১০ নেতাকে নিয়ে তৃণমূলে যোগদান করে বলেন, আজ কংগ্রেস পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। গান্ধীজির কংগ্রেসের এই পরিণতি দেখতে চাই না। আমি আশা করি আবার কংগ্রেস পরিবার একত্রিত হবে। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি খুশি। আমি চাই কংগ্রেস পরিবারকে আবার একত্রিত করতে।

মোদী-বিরোধী সবথেকে নির্ভরযোগ্য মুখ মমতা

মোদী-বিরোধী সবথেকে নির্ভরযোগ্য মুখ মমতা

লুইজিমনহো ফালেইরো বলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমার প্রথম লক্ষ্য বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও সু-সঙ্ঘবদ্ধ করা। এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে লড়াই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনিই পারেন বিজেপির অপশাসন থেকে দেশকে রক্ষা করতে। তাই মোদী-বিরোধী সবথেকে নির্ভরযোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তিনি এসেছেন।

সব কংগ্রেসকে এক জায়গায় আনলেই বিজেপি হারবে

সব কংগ্রেসকে এক জায়গায় আনলেই বিজেপি হারবে

ফালেইরো বলেন, গান্ধীর কংগ্রেস আজ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, ইন্দিরা কংগ্রেস, শারদ পাওয়ারের কংগ্রেস, ওয়াই এস আর কংগ্রেস, তৃণমূল কংগ্রেস- আরও কত কী। এই সব কংগ্রেসকে এক জায়গায় আনতে হবে, কংগ্রেস পরিবারকে একত্রিত করতে হবে। তাহলেই বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার হবে।

কংগ্রেস পরিবারের সঙ্ঘবদ্ধতা নিয়ে সওয়াল ফালেইরোর

কংগ্রেস পরিবারের সঙ্ঘবদ্ধতা নিয়ে সওয়াল ফালেইরোর

তৃণমূল কংগ্রেসে যোগদানের দিনই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস পরিবারের সঙ্ঘবদ্ধতা নিয়ে যেভাবে সওয়াল করেছেন, তাতে নতুন সমীকরণের গন্ধ রয়েছে। রাজ্যওয়াড়ি এক-একটি কংগ্রেসকে যদি বেছে নেওয়া হয়, তবে বিজেপি বিরোধী লড়াই তীব্রতর হবে, তা বলাই যায়। কিন্তু সবক'টি কংগ্রেসকে কি এক ছাতার তলায় আনা সম্ভব?

কংগ্রেস নেতার অভাব, তৃণমূলে নেত্রী আছেন

কংগ্রেস নেতার অভাব, তৃণমূলে নেত্রী আছেন

আর কংগ্রেসকে যদি একত্রিত করাই তাঁর উদ্দেশ্য, তবে তিনি কংগ্রেস ছাড়লেন কেন, কংগ্রেসে থেকেই বা তিনি কেন একত্রিত করার প্রয়াস চালালেন না? তিনি এক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্বহীনতাকে বড় করে দেখিয়েছেন। কংগ্রেস নেতার অভাবে ভুগছে বলেই তাঁর অভিমত। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাঁর তৃণমূল কংগ্রেসে আসা।

কংগ্রেস ছেড়েও কংগ্রেস ‘পরিবারে’ আছেন

কংগ্রেস ছেড়েও কংগ্রেস ‘পরিবারে’ আছেন

তিনি এদিন বুঝিয়ে দেন, কংগ্রেস ছেড়েও তিনি কংগ্রেস পরিবারে আছেন। তৃণমূল কংগ্রেসকে তিনি কংগ্রেস পরিবারই ভাবছেন। শুধু যোগ্য নেতৃত্বকে পেয়েই তিনি তৃণমূলে নাম লিখিয়েছেন। আর তৃণমূল তাঁকে দলে পেয়ে গোয়ায় বিজেপি শাসন উৎখাতের স্বপ্ন দেখছে। বিজেপি এ রাজ্যে না জিতেই শুধু কংগ্রেস-ভেঙে ক্ষমতায় আছে। তাদেরকে আসন্ন নির্বাচন ক্ষমতাচ্যুত করতে হবে।

তৃণমূল পরিকল্পনা কষছে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার

তৃণমূল পরিকল্পনা কষছে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার

একুশের বাংলার কুরুক্ষেত্রে বিজেপিকে পর্যুদস্ত করে ভিন রাজ্যে সংগঠন বিস্তারে অগ্রণী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই অভিযানে তৃণমূলের প্রথম টার্গেট করেছিল ত্রিপুরাকে। আর ত্রিপুরার পর গোয়ায় তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়ে গেল এবার। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে নিয়ে তৃণমূল এবার পরিকল্পনা কষছে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার।

কংগ্রেসকে ভেঙে তছনছ করে ক্ষমতায় বিজেপি

কংগ্রেসকে ভেঙে তছনছ করে ক্ষমতায় বিজেপি

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর যোগদানে তৃণমূল যখন নতুন করে পথ চলা শুরু করল গোয়ায়, তখন গোয়ায় কংগ্রেস বিরাট ধাক্কা খেল। কংগ্রেসের অস্তিত্ব সংকট হবে কি না, তা বলবে ভবিষ্যতে। তবে সাময়িক অস্থিরতা তো এলই, তা বলা যেতেই পারে। বিজেপির ধাক্কায় কংগ্রেসের আসন টলমল হয়ে গিয়েছিল। বিধানসভা নির্বাচনে গোয়ায় সর্ববৃহৎ দল হওয়ার পরও কংগ্রেস সরকার গড়তে পারেনি। কংগ্রেসকে ভেঙে তছনছ করে ক্ষমতায় বিরাজ করছে বিজেপি।

কংগ্রেসকে ভেঙে তছনছ করে ক্ষমতায় বিজেপি

কংগ্রেসকে ভেঙে তছনছ করে ক্ষমতায় বিজেপি

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর যোগদানে তৃণমূল যখন নতুন করে পথ চলা শুরু করল গোয়ায়, তখন গোয়ায় কংগ্রেস বিরাট ধাক্কা খেল। কংগ্রেসের অস্তিত্ব সংকট হবে কি না, তা বলবে ভবিষ্যতে। তবে সাময়িক অস্থিরতা তো এলই, তা বলা যেতেই পারে। বিজেপির ধাক্কায় কংগ্রেসের আসন টলমল হয়ে গিয়েছিল। বিধানসভা নির্বাচনে গোয়ায় সর্ববৃহৎ দল হওয়ার পরও কংগ্রেস সরকার গড়তে পারেনি। কংগ্রেসকে ভেঙে তছনছ করে ক্ষমতায় বিরাজ করছে বিজেপি।

কংগ্রেসের লক্ষ্য নেই, পাখির চোখ রয়েছে তৃণমূলের

কংগ্রেসের লক্ষ্য নেই, পাখির চোখ রয়েছে তৃণমূলের

কংগ্রেসে থেকে বিজেপির এই ঔদ্ধত্যের জবাব দেওয়া যাচ্ছে না বলেই, ফালেইরো অন্য কংগ্রেসে এলেন। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলে বিজেপিকে ক্ষমতা থেকে হটানোই তাঁর লক্ষ্য। কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব গোয়ার প্রতি দৃষ্টি দেয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পাখির চোখ করছে গোয়াকে। তাই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা তাঁর। লক্ষ্য বিজেপিকে হারানো। সেইসঙ্গে কংগ্রেসকে সঙ্ঘবদ্ধ পরিবারে দেখাও তাঁর অভীপ্সা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+