তাল কাটল অষ্টমীতে, প্রবল ঝড়ে দুর্গাপুজোর কলকাতায় ভেঙে পড়ল আলোর তোরণ
পূর্বাভাস মতোই বৃষ্টি আর ঝড়ে নাজেহাল হল পুজোর কলকাতা। তবে সেই ভ্রুকুটি উড়িয়ে অষ্টমীতেও ভিড়ে ভাসল কলকাতা।
পূর্বাভাস মতোই বৃষ্টি আর ঝড়ে নাজেহাল হল পুজোর কলকাতা। তবে সেই ভ্রুকুটি উড়িয়ে অষ্টমীতেও ভিড়ে ভাসল কলকাতা। রবিবার অষ্টমীর বিকেলে প্রবল ঝড়ে ভেঙে পড়ে পুজোর তোরণ। যাদবপুরে সুলেখা মোড়ে পুজোর জন্য তৈরি হয়েছিল গেট। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। হয়নি তেমন কোনও ক্ষয়ক্ষতিও।

সুলেখা মোড়ে গেটটি ভেঙে দোকানের উপর পড়ে। কারেন্টের তার ছিঁড়ে যায়। এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই ঘটনার জেরে এলাকার সমস্ত যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিপর্যয় মোকাবিলা দফতর আলোর গেটটি সারানোর চেষ্টা করছে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, অষ্টমী অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে জায়গা বিশেষে। টানা বৃষ্টি না হলেও ১৫ মিনিট-আধঘণ্টার বৃষ্টিতে মাটি হতে পারে ঠাকুর দেখা। অষ্টমীর দুপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সত্যি হল। সঙ্গে দোসর হল ঝড়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছিল, দুপুরে ভারী বর্ষণ হলেও সন্ধ্যেয় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। সেইমতো বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি অষ্টমীর ঠাকুর দেখা মাটি করতে পারেনি।

-
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস












Click it and Unblock the Notifications