ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি?
সোমবার গভীর রাতে কমিশন প্রকাশিত জেলাভিত্তিক নতুন তালিকা অনুযায়ী, মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচিত ভোটারের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বাদ পড়া ব্যক্তিরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকার ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন বাদ পড়ার পর, দুই দফা মিলিয়ে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম বাতিল হয়েছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বিবেচনাধীন তালিকা থেকে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। এছাড়াও, উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জন এবং মালদহে ২ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ জনের নাম বাতিল করা হয়েছে। এই তথ্য নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহ করা হয়েছে।












Click it and Unblock the Notifications