সোমবারই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ১৭-তে গণনা
কলকাতা হাইকোর্টের রায়ের পর পঞ্চায়েত ভোট নিয়ে আর কোনও সংশয় ছিল না। এবার দরকার ছিল ভোটের দিণক্ষণ নিয়ে সঠিক ঘোষণা।
কলকাতা হাইকোর্টের রায়ের পর পঞ্চায়েত ভোট নিয়ে আর কোনও সংশয় ছিল না। এবার দরকার ছিল ভোটের দিণক্ষণ নিয়ে সঠিক ঘোষণা। অবশেষে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল ১৪ মে অর্থাৎ সামনের সোমবারই পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে।

১৪ মে-এর একদফায় ভোটগ্রহণ নিয়ে আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, সে সময় ভোট গণনার দিন ঘোষণা করা হয়নি। এদিন কলকাতা হাইকোর্টে ও সুপ্রিম কোর্টের অবস্থানে পঞ্চায়েত ভোট নিয়ে যাবতীয় জটিলতা কেটে যায়। ফলে ১৪ মে ভোট করানোর ক্ষেত্রে আর কোনও বাধা ছিল না। এরপরই একটি বিজ্ঞপ্তি জারি করে কমিশন ১৭ মে ভোট গণনার দিন ঘোষণা করে দেয়। ৩৩০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে গণনা শুরু হবে।
ভোটের পরের দিন অর্থাৎ ১৫ মে হবে স্ক্রুটিনি। প্রয়োজনে ১৬ মে পুনর্নির্বাচন করবে কমিশন। তবে, সুপ্রিম কোর্টের রায়ে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভাগ্য আপাতত ঝুলে থাকছে। এই সব আসনে জয়ী প্রার্থীদের শংসাপত্র দেওয়া নিয়ে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিমকোর্ট। ৩ জুলাই এই বিষয়টি নিয়ে ফের শুনানি হবে। তারপরই বোঝা যাবে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া প্রার্থীদের ভাগ্য।
এদিকে, কমিশন জানিয়েছে ২১ মে-এর মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে। কমিশন সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনে মোট বুথ ৪৭হাজার ৪৫১ এবং ভোটকেন্দ্র রয়েছে ৩৪ হাজার ৮৯২টি।












Click it and Unblock the Notifications