জয় শ্রীরাম স্লোগানে 'না'! কলেজ পড়ুয়াসহ ৪ জনকে মারধরের অভিযোগ
ফের জয় শ্রীরাম স্লোগান ঘিরে বিতর্ক। স্লোগান না দেওয়ায় চার কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ।
ফের জয় শ্রীরাম স্লোগান ঘিরে বিতর্ক। স্লোগান না দেওয়ায় চার কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ। অভিযুক্ত বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই জানা গিয়েছে।

জয় শ্রীরাম স্লোগান ঘিরে বিতর্ক
জয় শ্রীরাম স্লোগান নিয়ে ফের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘোলা থানায় সোদপুরের এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক জায়গায় বসে গল্প করছিলেন, এক কলেজ পড়ুয়া-সহ ৪ জন। সেই সময় বাইকে করে কয়েকজন গিয়ে তাদের জয় শ্রীরাম স্লোগান দিতে চাপ দেয়। কিন্তু তারা রাজি হননি। ফলে চারজনকেই মারধর করা হয় বলে অভিযোগ। আগন্তুদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ।
আক্রান্ত কলেজ পড়ুয়া প্রীতম দত্ত অভিযোগ করে বলেছেন, তাদেরকে জয় শ্রীরাম বলতে জোর করা হয়েছিল। ঘটনাটি ঝামেলা পরে মারধরের পর্যায়ে চলে যায় বলে অভিযোগ। ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ ওই ছাত্রের।

নিন্দায় স্থানীয় সাংসদ
ঘটনার নিন্দা করেছেন দমদমের সাংসদ সৌগত রায় তিনি বলেছেন জয় শ্রীরাম রাজনৈতিক নয়, ধর্মীয় স্লোগান। তাঁর মতে যার ইচ্ছা হবে দেবে, যাঁর ইচ্ছা হবে দেবে না। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপির
স্থানীয় বিজেপি নেতা রমজান আলি দাবি করেন তাদের দলের কেউ এই ধরনের ঘটনায় যুক্ত নয়। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি।
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার












Click it and Unblock the Notifications