Abdur Razzak Molla: প্রয়াত 'চাষার ব্যাটা' রেজ্জাক মোল্লা, বুদ্ধদেব জমানার মন্ত্রী মমতা আমলে ছিলেন বিধায়ক
Abdur Razzak Molla: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। বাম আমলে ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন। টানা ১০ বছর মন্ত্রিত্ব সামলেছেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়ে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তবে গত ৫ বছর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে আর। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রেজ্জাক মোল্লা।
১৯৭৭ সালে বামফ্রন্টের উত্থানের সময়ই রেজ্জাক মোল্লার রাজনৈতিক জীবন শুরু। কলেজ জীবনে কমিউনিস্ট আন্দোলনে শরিক হন তিনি। নিজেকে চাষার ব্যাটা বলতেন। কৃষকদের হয়েই আন্দোলনে সামিল হতেন। গলায় গামছা জড়িয়ে রাখতে দেখা যেত তাঁকে। ১৯৭৭ সাল থেকে টানা ২০১১ সাল পর্যন্ত ক্যানিং পূর্ব আসন থেকে জিতেছিলেন তিনি। ২০১১-তে রাজ্যে পালাবদল ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসে।

পালাবদল হলেও ক্যানিং পূর্ব আসনটি ধরে রেখেছিলেন রেজ্জাক মোল্লা। ২০১৪ সালে সিপিএমের রাজ্য কমিটির তরফে তাঁকে বহিষ্কারের নোটিস ধরানো হয়। দলবিরোধী কাজের অভিযোগ আনা হয় রেজ্জাক মোল্লার বিরুদ্ধে। নতুন দল গড়েন তিনি। ২০১৪ সালের ১৮ অক্টোবর ভারতীয় ন্যায়বিচার পার্টি (বিএনপি) দল গঠন করেন।
২০১৬ সালের জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সখ্যতার জেরে বিএনপি থেকেও বহিষ্কৃত হন রেজ্জাক মোল্লা। ওই বছরই ফেব্রুয়ারিতে পাকাপাকিভাবে তৃণমূলে যোগদান করেন রেজ্জাক। ২০১৬ সালে ভাঙড় থেকে তাঁকে টিকিট দেওয়া হয়েছিল।
শুক্রবার ভাঙড়ের চন্দনেশ্বরের বাঁকড়ি গ্রামের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেজ্জাক মোল্লা। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সিপিএমে থাকাকালীন সিঙ্গুর ও নন্দীগ্রামের ঘটনা নিয়ে একাধিকবার দলের সমালোচনা করতে দেখা গিয়েছিল রেজ্জাক মোল্লাকে। একুশের নির্বাচনে আর তৃণমূলে টিকিট পাননি রেজ্জাক। দলের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব।
গত বছর ৮ অগাস্ট প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়সে রেজ্জাকের থেকে ১ বছর ছোট ছিলেন বুদ্ধদেব। একাধিক বিষয়ে মতপার্থক্য হত তাদের। সতীর্থের প্রয়াণের পর নিজেই সে কথা জানিয়েছিলেন তৎকালীন বাম নেতা রেজ্জাক। একসঙ্গে কাজ করার সুবাদে রয়েছে অনেক স্মৃতিও। বুদ্ধদেবের প্রয়াণের পর তাই শোকার্ত হয়ে পড়েছিলেন রেজ্জাক। আর এবার না ফেরার দেশে রেজ্জাক মোল্লা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications