Weather Update: আষাঢ়ের শেষে নিম্নচাপের ভ্রুকুটি, ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! তাপমাত্রা বাড়বে উত্তরে

বৃষ্টির ঘাটতি কলকাতায় বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে (south bengal)। তবে আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা বলেছিলেন বঙ্গোপসাগর (bay of bengal) কোনও সিস্টেম তৈরি না হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকে গিয়েছে। তবে জুলাইয়ে সেই ঘ

বৃষ্টির ঘাটতি কলকাতায় বৃষ্টির ঘাটতি দক্ষিণবঙ্গে (south bengal)। তবে আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা বলেছিলেন বঙ্গোপসাগর (bay of bengal) কোনও সিস্টেম তৈরি না হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকে গিয়েছে। তবে জুলাইয়ে সেই ঘাটতির কিছুটা পূরণ হতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন তাঁরা। এবার সেই পথেই বৃষ্টির আশা দক্ষিণবঙ্গে, বিশেষ করে উপকূলের জেলাগুলিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলার জন্য আলাদা করে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আষাঢ়ের শেষের এই নিম্নচাপ বৃষ্টির ঘাটতি কতটা পূরণ করতে পারে সেটাই দেখার। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই।

কলকাতায় অংশত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় অংশত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগের মতোই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল এবং সন্নিহিত এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যা দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। পরবর্তী ৩৬ ঘন্টায় আরও সক্রিয় হবে।যে কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫ কিমি। সেই কারণে মৎস্যজীবীদের বলা হয়েছে, ১৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে তাঁরা যেন সমুদ্রে না যান।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা


আসানসোল ৩২.৯ (৩৩.১)
বহরমপুর ৩৫.৪ (৩৪.৮)
বাঁকুড়া ৩০.৭ (৩২.৭)
বর্ধমান ৩৩.৬ (৩৪.৬)
কোচবিহার ৩৭ (৩৫.৫)
দার্জিলিং ২৩ (২১.৮)
দিঘা ৩৩.৭ ( ৩৩.৫)
কলকাতা ৩২.৭ (৩৩.২)
দমদম ৩২.৯ (৩৩.৫)
কৃষ্ণনগর ৩২.৪ ( ৩২.২)
মালদহ ৩৬.৮ (৩৬)
মেদিনীপুর ৩১.৪ (৩৩)
শিলিগুড়ি ৩৫.৪ (৩৩.২)
শ্রীনিকেতন ৩৪.১ (৩৪ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+