যোধপুর পার্কে বিদেশিনীর রহস্যমৃত্যু, পুজো দেখতে এসে ফেরা হল না বাড়ি
পুজোর শহরে ঘুরতে এসে রহস্যমৃত্যু হল এক বিদেশিনীর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ১৪১ যোধপুর পার্কের একটি লজে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম হেলেন।
পুজোর শহরে ঘুরতে এসে রহস্যমৃত্যু হল এক বিদেশিনীর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ১৪১ যোধপুর পার্কের একটি লজে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম হেলেন (৪০)। তিনি স্কটল্যান্ডের বাসিন্দা। জানা গিয়েছে, স্পেন থেকে কলকাতায় ১৭ অক্টোবর কলকাতায় ৬ জন বন্ধুর সঙ্গে এসেছিলেন এই মহিলা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুপুরে খাওয়াদাওয়ার পর ঘরেই বসেছিলেন। অন্যরা খাওয়াদাওয়া করে এসে দেখেন, বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন হেলেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেক থানার পুলিশ। কীভাবে ওই বিদেশিনীর মৃত্যু হল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
কী কারণে ওই বিদেশিনীর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছেষ ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই প্রকৃত কারণ সামনে আসবে। নিহত হেলেনের পাসপোর্ট সংগ্রহ করেছে পুলিশ। তাঁর সঙ্গীদের সঙ্গে কথা বলছে পুলিশ। এই রহস্যভেদ দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান












Click it and Unblock the Notifications