ফিরে দেখা ২০১৯ : এবার উপনির্বাচনগুলিতে কে কাকে টেক্কা দিল, একনজরে ফলাফল
লোকসভার ভোট থেকেই রাজ্যের চাকা অন্য দিকে ঘুরতে শুরু করেছিল। নীরবেই বিজেপি উঠে এসেছিল প্রবলতর প্রতিপক্ষ হিসেবে।
লোকসভার ভোট থেকেই রাজ্যের চাকা অন্য দিকে ঘুরতে শুরু করেছিল। নীরবেই বিজেপি উঠে এসেছিল প্রবলতর প্রতিপক্ষ হিসেবে। বিজেপি যে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করবে, তা রাজনৈতিক মহল জল্পনাও করতে পারেনি। তার সঙ্গে উপনির্বাচনেও বিজেপি টেক্কা দিয়েছিল তৃণমূলকে। যদিও পরবর্তী সময়ে তৃণমূল কামব্যাক করেছে রাজ্যে।
২০১৯-এর শেষে একবার ফিরে দেখা, এ বছর বাংলার উপনির্বাচন গত ফলাফল।

১১ উপনির্বাচনে তৃণমূল ৬, বিজেপি ৪
লোকসভা ভোটের সঙ্গে মোট আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল। তার মধ্যে সাফল্যের নিরিখে এগিয়ে ছিল বিজেপি। আটটির মধ্যে বিজেপি জিতেছিল চারটি আসনে, তৃণমূল জয় পেয়েছিল তিনটি আসনে। আর কংগ্রেস দখল করেছিল একটি আসন। পরবর্তী সময়ে তিনটি কেন্দ্রে উপনির্বাচনে অবশ্য বিজেপিকে হোয়াইট ওয়াশ করে ছেড়েছে তৃণমূল। সামগ্রিক বিচারে ১১ কেন্দ্রের মধ্যে তৃণমূল জিতেছে ৬টি কেন্দ্রে, বিজেপির জয় চারটি কেন্দ্রে, কংগ্রেস জিতেছে একটিতে।

বিজেপির জয়
লোকসভার সঙ্গে যে আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল তার মধ্যে চারটি কেন্দ্রে বিজেপি জেতে। বিজেপি জয় পায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংয়ের ছেড়ে যাওয়া ভাটপাড়া আসনে। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেন মুর্মুর হবিবপুর আসনে। লোকসভায় তৃণমূলের প্রার্থী হওয়া অমর সিং রাইয়ের দার্জিলিং আসনে এবং কৃষ্ণগঞ্জ আসনে। এই কেন্দ্রের তৃণমূল বিধাক খুন হয়েছিলেন।

তৃণমূলের জয়
লোকসভার সঙ্গে উপনির্বাচন হওয়া ৮ কেন্দ্রের মধ্যে তৃণমূল জয় পেয়েছিল তিনটি আসনে। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র, ইসলামপুর ও নওদা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সফির মৃত্যুতে ভোট হয়। জয়ী হন তৃণমূলের ইদ্রিশ আলি। ইসলামপুরে কানাইলাল আগরওয়ালের আসনে জয়ী হন তৃণমূলের আবদুল করিম চৌধুরী। আর নওদার বিধায়ক আবু তাহের খানের আসনে জয়ী হন তৃণমূলের সাহিনা মমতাজ বেগম।

কংগ্রেসের জয়
লোকসভার সঙ্গে উপনির্বাচনে একটি আসনে জয়ী হয় কংগ্রেস। মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূলকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় কংগ্রেস। অপূর্ব সরকার কংগ্রেস ছেড়ে নাম লিখিয়েছিলেন তৃণমূলে। তিনি গুরু অধীর চৌধুীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। তাঁর কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন কংগ্রেসের সইফুল আলম খান।

লোকসভা পরবর্তী উপনির্বাচনে জয়ী তৃণমূল
লোকসভা পরবর্তী সময়ে মোট তিনটি কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই তিনটি কেন্দ্র অর্থাৎ খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুরে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। খড়গপুর সদরে জয়ী হন প্রদীপ সরকার, কালিয়াগঞ্জে তপন দেব সিং ও বিমলদেব সিংহরায়। এই তিন কেন্দ্রের মধ্যে একটি তৃণমূলের দখলে ছিল। বাকি দুই কেন্দ্র বিজেপি ও কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। দুটি কেন্দ্রেই লোকসভা ভোটে বিজেপির লিড ছিল।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু












Click it and Unblock the Notifications