ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ মৎস্যজীবী, বেঁচে ফিরল ছেলে
বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুরের কাছে ইছামতি নদীর ঘটনা।
বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুরের কাছে ইছামতি নদীর ঘটনা। এদিন সকালে সংগ্রামপুর পশ্চিম পাড়ার বাসিন্দা বছর ৩২ এর মোসলেম গাজী আর তার নাবালক ছেলে বছর ১৩ এর ইরফান গাজীকে সঙ্গে নিয়ে নৌকায় জাল তুলে ইচ্ছামতী নদীতে মাছ ধরতে যায়। পরিবারটি পেশায় মৎস্যজীবী। প্রতিদিনকার মত এদিনও নদীতে মাছ ধরতে যায় বাবা ও ছেলে।

সারাদিন কেটে গেলেও পরিবারের লোক টের পায় বাবা ছেলে কেউ ফিরছে না। অনেক সময় পরে ছেলে ইরফান গাজী কোনরকমে ইছামতি নদী সাঁতরে প্রাণে বেঁচে বাড়ি ফিরলেও বাবা মোসলেম গাজী আর ফিরিনি। সে জানায় ইছামতি নদীর জলের স্ফিতি বেড়ে যাওয়ায়, নৌকা থেকে পড়ে যায় মৎস্যজীবী মোসলেম। নৌকা উল্টে গেলেও কোনরকমে প্রাণে বেঁচে নদী সাঁতরে বাড়ি ফেরে ইরফান।
বসিরহাট থানার পুলিশ ইছামতি নদীতে তল্লাশি চালালেও এখনো কোন মৃতদেহ উদ্ধার হয়নি। এমনকি সীমান্তরক্ষী বাহিনীকেও নামানো হয়। ইতিমধ্যে শোকের ছায়া নেমে পড়েছে গাজী পরিবারে। সব মিলিয়ে ইছামতি নদীর এই মর্মান্তিক ঘটনায় সিউঁরে উঠছে সংগ্রামপুরের পশ্চিম পাড়ার মানুষ। গোটা গ্রাম টাই মৎস্যজীবীদের বসবাস তাই স্বজন হারানোর বেদনা আর কান্না গোটা গ্রামকে শোকাচ্ছন্ন করে তুলেছে।
একদিকে যেমন সাহসিকতার পরিচয় দিয়েছে ছেলে ইরফান। অন্যদিকে স্ত্রী হারিয়েছে স্বামীকে। ছেলে হারিয়েছে বাবা কে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছ প্রশাসন। ইতিমধ্যে বসিরহাট থানায় পরিবার থেকে একটা নিখোঁজের ডায়েরি করা হয়েছে। ইছামতী নদীর দিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার থেকে গ্রাম।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications