Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা...ছুটে গেল BSF! সীমান্তে চলল গুলি, ব্যাপক উত্তেজনা

India-Bangladesh: উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফের ভারত এবং বাংলাদেশ সীমান্তে চলল গুলি! নজর এড়িয়ে গরু পাচারের আড়ালে অনুপ্রবেশের চেষ্টা। আর তা নজর পড়তেই সীমান্তে প্রহরত বিএসএফ জওয়ানরা বাধা দেয়। একাধিকবার সতর্ক করা হয় দুষ্কৃতীদের। কিন্তু অতর্কিতে কর্তব্যরত বিএসএফ আধিকারিকদের উপর একেবারে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন। আর সেই সময়ে আত্মরক্ষায় গুলি চালান বিএসএফ জাওয়ানরা। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে জানা যাচ্ছে।

সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা গরুগুলি রেখে পালিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী (India-Bangladesh) হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিএসএফ। শুধু তাই নয়, ঘটনার পরেই ওই এলাকায় নিরাপত্তা বিএসএফের তরফে আরও বাড়ানো হয়েছে।

BSF

গত কয়েকমাসদ ধরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। যার প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। গত কয়েকমাসে অনুপ্রেবেশের ঘটনা অস্বাভাবিক বেড়েছে বলে দাবি স্থানীয়দের। ওপারে মৌলবাদীদের দাপাদাপি, সংখ্যালঘু অত্যাচারের বহু মানুষে এরপারে পালিয়ে আসার চেষ্টা করছেন। যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর ভার‍য এবং বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএসএফকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।

আর এরমধ্যেই মানুষের কষ্টের সুযোগ নিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদেরও দাপাদাপি বেড়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রাতের অন্ধকারে দেখতে পায় যে বেশ কয়েকজন বাংলাদেশি দুস্কৃতী সীমান্তে পেরিয়ে ভারত ভুখন্ডে ঢোকার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে প্রহরারত জওয়ানদের সতর্ক করা হয়। এরপরেই রাতের অন্ধকারেই অনুপ্রবেশকারী দুস্কৃতীদের ধাওয়া করেন বিএসএফ আধিকারিকরা। আর সেই সময় হঠাত করেই এক দুস্কৃতী একেবারে ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে।

Take a Poll

বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে হাতাহাতি চলে। এরপর পাল্টা জওয়ানরা আত্মরক্ষায় ২ রাউন্ড গুলি চালান। তখনই প্রাণ বাঁচাতে গরু রেখে বাংলাদেশ ভূখণ্ডের দিকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রেখে যাওয়া গরুগুলি উদ্ধার করেছে বিএসএফ। ঘটনার পর সীমান্তে বাড়তি লাইট সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ঘটনার পরে সীমান্ত সংলগ্ন এলাকায় আতঙ্কে স্থানীয় মানুষজন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+