করোনা সংক্রমিতদের চিকিৎসায় ইসলামিয়া হাসপাতাল, পথ চলা শুরু ফিরহাদের হাত ধরে

করোনা সংক্রমিতদের চিকিৎসায় ইসলামিয়া হাসপাতাল, পথ চলা শুরু ফিরহাদের হাত ধরে

করোনা সংক্রমিত মানুষজনের চিকিৎসায় পথ চলা শুরু করল ইসলামিয়া হাসপাতাল। মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন কোটি ৭৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে এই হসপিটালের পরিকাঠামো গড়ে তুলতে। কলকাতার একটি খ্যাতনামা নার্সিংহোমের সঙ্গে যৌথ উদ্যোগে করোনা সংক্রমণ মোকাবিলায় গড়ে তোলা হচ্ছে' এই ইসলামিয়া হাসপাতাল।

করোনা সংক্রমিতদের চিকিৎসায় ইসলামিয়া হাসপাতাল, পথ চলা শুরু ফিরহাদের হাত ধরে

টেকনিক্যাল সাপোর্ট, স্পেশালাইজড ডাক্তারের সাপোর্ট সহ প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা কি গড়ে তোলা হয়েছে আধুনিকতার মোড়কে। করোনা চিকিৎসায় প্রথম পর্যায়ে মোট ১১০টি বেডের ব্যবস্থা থাকছে এখানে। যার মধ্যে এইচডি ইউ, ও য়াই সি ইউ মিলিয়ে ১৫টি বেডের ব্যবস্থা রাখা হচ্ছে। ৪৫টি জেনারেল বেডের ও ব্যবস্থা থাকছে এখানে। ৫০টি বেডে বাইপ্যাক মেশিনের সাপোর্ট রাখা হচ্ছে এই হাসপাতালে। পনেরোটি ভেন্টিলেটরের ব্যবস্থাও থাকছে এখানে।

করোনা চিকিৎসার স্বার্থে ইসলামিয়া হসপিটাল এর গোটা বিল্ডিং টিতেই প্রতিটি বেডের জন্য সেন্ট্রালাইজড অক্সিজেন পাইপলাইন এর ব্যবস্থা রাখা হয়েছে। এদিন ইসলামিয়া হাসপাতালে শুভ সূচনা করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানালেন,,, এই হাসপাতলে করোণা সংক্রমণের চিকিৎসা করার জন্য যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা থাকবে বিনামূল্যে।

যে সমস্ত গরিব মানুষ যাদের স্বাস্থ্য সাথীর কার্ড এখনো নেই তাদেরকেও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এই হাসপাতলে বলেও জানালেন ফিরহাদ। শহর কলকাতা জুড়ে কলকাতা পুরসভার যে সমস্ত সেফহোম গুলি চালু রয়েছে, সেখানে যদি কোনো করোনা সংক্রামিত ব্যক্তির ভেন্টিলেশন বা অন্য কোন এমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে তাদের দ্রুত এই ইসলামিয়া হসপিটাল স্থানান্তরিত করে দ্রুত আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও এদিন জানালেন ফিরহাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+