ভোরে আগুন লেগে হুগলিতে তেলের কারখানা ভস্মীভূত
হুগলি, ১৮ জানুয়ারি : হুগলিতে এদিন ভোরে আগুন লেগে ভস্মীভূত হল একটি তেলের কারখানা। এখানে ডালডা তৈরি হত বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার কলাছড়া এলাকার একটি কারখানায়। ভোরের দিকে আগুন লেগে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুন ছড়াতে থাকে খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

খবর পেয়ে দমকলের মোট দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঠিক কী কারণে এখানে আগুন লেগেছে তা এখনও সঠিকভাবে নির্ধারণ করা যায়নি। কারখানার অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন সেটা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মাসের ১৬ তারিখও এই কারখানায় আগুন লেগেছিল। তারপরে এদিন আগুন লেগে গোটা কারখানাই ভস্মীভূত হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন নাকি এর পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে তা খতিয়ে দেখার কাজ চলছে।












Click it and Unblock the Notifications