Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্ট্যাম্প ডিউটি ছাড়াও আরও কোন কোন ক্ষেত্রে ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর! রইল বিস্তারিত

এই বাজেট মধ্যবিত্তের জন্যে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই বাজেটে একাধিক ছাড়ের কথাও বলা হয়েছে বলে দাবি তাঁর। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে

দীর্ঘ দুই বছর করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে দেশ! যার প্রভাব পড়ে একাধিক সেক্টরে। বিশেষ করে রিয়েল এস্টেট ব্যবসায় ভয়ঙ্কর প্রভাব পড়ে। এক ধাক্কায় জমি-বাড়ি কেনা অনেকটাই কমে যায়। এই অবস্থায় স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। ২ শতাংশ ছাড় দেওয়া হয়। আর সেই ছাড় আরও ছয় মাস বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ বুধবার আগামী অর্থবছরের জন্যে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

ছয় মাসের ছাড়ের ঘোষণা

ছয় মাসের ছাড়ের ঘোষণা

বাজেটে জমি-বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। তবে চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী, এই সুবিধা মিলবে আগামী ছয় মাস। এছাড়াও জমি, বাড়ির 'সার্কল রেট'-এর উপর ছাড়ের কথাও বলা হয়েছে। তবে এক্ষেত্রে ছয় মাস এই ছাড় মিলবে বলে বাজেটে জানানো হয়েছে। আর সেই অনুযায়ী ১০ শতাংশ ছাড় মিলবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ স্ট্যাম্প ডিউটি এবং 'সার্কল রেট' -এর উপর এই ছাড় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে। সরকার মনে করছে এই সিদ্ধান্তে জমি কিংবা বাড়ি কেনাবেচার ক্ষেত্রে সাধারণ মানুষ উৎসাহিত হবে। এতে আদৌতে সরকার লাভবান হবে বলেই মনে করা হচ্ছে,।

কতটা প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেট

কতটা প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেট

জমি-বাড়ি কেনাবেচার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাম্প ডিউটি। আর এর দাম ঠিক করা হয় জমি কিংবা ফ্ল্যাটের দামের উপর। অন্যদিকে সার্কেট রেটও খুবই গুরুত্বপূর্ণ। কোনও এলাকায় জমি বা সম্পত্তি সরকার নির্ধারিত ন্যূনতম যে দামে নথিভুক্ত হয় সেটিই আসলে সার্কেল রেট। দুটি ক্ষেত্রে ছাড় আগামী ছয় মাস বাড়িয়ে দেওয়াতে সাধারণ মানুষের কিছু সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বেশ কিছুটা ছাড় মানুষ পাবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মানুষের কথা ভেবে এই ছাড়

মানুষের কথা ভেবে এই ছাড়

তবে এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মাধ্যমে আর্থিক সুরাহা দিতে চেয়েছে আমাদের সরকার। বিশেষ করে বাড়িঘর কেনা-বেচার ক্ষেত্রে মানুষ সুবিধা হবে। এছাড়াও সার্কেল রেটের সুবিধা ২০২৩ সাল পর্যন্ত মানুষ পাবেন বলেও এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর কথা মতো, এই সুবিধা আরও ছ'মাস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। ক্রেতাদের স্বার্থেই এহেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।

কি বলছেন মুখ্যমন্ত্রী

কি বলছেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে বাজেট শেষে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর্থিক সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও যতটা পেরেছি সুবিধা দেওয়ার কাজ করেছি। কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও সরকারি কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করছি আমরা। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+