ইভটিজারদের দৌরাত্ম্য মহিষাদলে, ছাত্রীমৃত্যুতেও টনক নড়ল না পুলিশ প্রশাসনের
ফের ইভটিজারদের দৌরাত্ম্য মহিষাদলে। পূর্ব মেদিনীপুরের এই এলাকাতেই ইভটিজিংয়ের বলি হয়েছিলেন একাদশ শ্রেণির এক ছাত্রী। ইভটিজিংয়ে জেরে ইভটিজারদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে মেরেছিল ছাত্রীটিকে।
মহিষাদল, ৬ নভেম্বর : ফের ইভটিজারদের দৌরাত্ম্য মহিষাদলে। পূর্ব মেদিনীপুরের এই এলাকাতেই ইভটিজিংয়ের বলি হয়েছিলেন একাদশ শ্রেণির এক ছাত্রী। ইভটিজিংয়ে জেরে ইভটিজারদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে মেরেছিল ছাত্রীটিকে। এখনও সেই ঘটনা পুরোপুরি থিতিয়ে যায়নি। এরই মধ্যে আবার সেই ইভটিজিং-দৌরাত্ম্য। এবার শিকার দ্বাদশ শ্রেণির এক ছাত্রী।
এবারও ঘটনাস্থল সেই মহিষাদল, সেই হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক। এবার ম্যাটাডোর থেকে ছাত্রীর ওড়না ধরে টানল ইভটিজাররা। বরাত জোরে বেঁচে গেল ছাত্রী। এবার অবশ্য সক্রিয় ছিলেন স্থানীয়রা। তাড়া করে স্থানীয়রা ধরে ফেলেন তিন ইভটিজারকে। বাকি দু'জন পলাতক।

শনিবার বিকেলে স্কুল থেকে সাইকেলে করে ফিরছিলেন। সেইসময় একটি ম্যাটাডোরে করে তার পিছনে ধাওয়া কের পাঁচ যুবক। তারা সমানে অভব্য আচরণ করতে থাকে। একসময় ইভিটিজিংয়ের মাত্রা এমন জায়গায় পৌঁছয় যে, চলন্ত ম্যাটাডোর থেকে ছাত্রীটির ওড়না ধরে টানাটানি শুরু করে তারা। সাইকেল থেকে পড়ে যায় ওই ছাত্রী। তবে ভাগ্যের জোরে বেঁচে যান তিনি।
প্রকাশ্য রাস্তায় এই ইভিটিজিংয়ের দৃশ্য দেখে স্থানীয়রা তাড়া করে ইভটিজারদের। সে সময়ই ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি দোকানের গেটে ধাক্কা মেরে উল্টে যায়। এক্ষেত্রেও পূর্বের ঘটনার পুনরাবৃত্তি হতে পারত। এবারও গাড়িটির চাকার তলায় পড়ে মৃত্যু পর্যন্ত হতে পারত ছাত্রীটির। কিন্তু সাইকেল নিয়ে উল্টোদিকে পড়ে যাওয়ায় রক্ষা পান ছাত্রী।
স্থানীয়রা তাড়া করে তিন ইভটিজারকে হাতেনাতে ধরেও ফেলে তারা। প্রত্যক্ষদর্শীরাই জানান, ওই গাড়িতে তিনজন ছিল। বাকি দু'জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত গণেশ দাস, তপন বেরা, সুরজিৎ দাসদের গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
রাজ্যে নারী নিরাপত্তা শূন্যে ঠেকেছে। তারই জেরে বারবার এহেন নির্মমতার সাক্ষী হচ্ছে রাজ্য। গত ২০ অক্টোবর নৃশংসভাবে তিন ইভটিজার পিষে মেরেছিল একাদশ শ্রেণির ছাত্রীকে। অপর দুই ছাত্রীও সেই ঘটনায় গুরুতর জখম হন। পরপর দু'বার একই ধরনের ঘটনা ঘটেছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। প্রথম ঘটনায় মহিষাদল কলেজের একাদশ শ্রেণির তিন ছাত্রী বৃহস্পতিবার বিকেলে টিউশন পড়তে যাচ্ছিলেন। সুইফট ডিজায়ার গাড়িতে থাকা তিন যুবক ক্রমাগত উত্যক্ত করতে শুরু করে তাদের। প্রায় হাফ কিলোমিটার রাস্তা ছাত্রীদের গাড়ি নিয়ে তাড়া করে এক ছাত্রীকে পিষে দেয় তারা। আর দ্বিতীয় ঘটনায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীটি ইভটিজিংয়ের শিকার হলেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications