সিএএ-তে 'এল' হাতি নাম, জলপাইগুড়িতে চাঞ্চল্য

সারা দেশে এন আর সি আতঙ্কে যখন বৈধ কাগজ পত্র মানুষ গুছিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু সেই সময় ঘটলো বিপত্তি

সারা দেশে এন আর সি আতঙ্কে যখন বৈধ কাগজ পত্র মানুষ গুছিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু সেই সময় ঘটলো বিপত্তি। এবার হাতি হানা দিয়ে বাড়ি তছনছ করার পাশাপাশি আধার কার্ড ও বৈধ পরিচয় পত্র গেল হাতির পেটে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বৈকণ্ঠপুর জঙ্গল লাগোয়া শিমুলগড়ুই গ্রামে। এখানেই শনিবার রাতে হাতির হানায় মানুষের সম্পত্তির পাশাপাশি বৈধ নাগরিকত্বের প্রমাণ ও খোয়া গেছে।

সিএএ-তে এল হাতি নাম, জলপাইগুড়িতে চাঞ্চল্য

এই ঘটনায় কেন্দ্র করে রবিবার শিমুলগড়ুই গ্রামে চাঞ্চল্য ছড়ায়। ওই গ্রামের বাসিন্দা বৃদ্ধা ফিরা ওরাও জানান এদিন রাতেই তার বাড়িতে আচমকাই হানা দেয় ওই হাতিটি। এরপর হাতিটি শুঁড় দিয়ে তার বাড়িটি ভেঙে তছনছ করে। তার বেড়ার বাড়ি সম্পুর্ন ভেঙে দিয়েও হাতিটি ক্ষান্ত হয়নি। এরপর ঘরে থাকা সমস্ত জিনিস লন্ডভন্ড করে সে।

ওই বৃদ্ধা জানান তার ঘরের মধ্যে একটি ড্রামে ১৫ কিলো মত চাল ছিল। সেদিকেও নজর যায় হাতিটির। এরপর ড্রাম খুলে সেই চাল খেতে শুরু করে ওই হাতিটি। ওই চালের ড্রামের মধ্যেই তিনি তার আঁধার কার্ড ও ব্যাংকের পাসবইটি রেখেছিলেন। চালের সঙ্গে তার সমস্ত জিনিস খেয়ে ফেলে ওই হাতিটি। ফিরা ওরাও জানান এর আগেও তার বাড়িতে হাতির হানা দেওয়ার ঘটনা ঘটে। কদিন আগেই তিনি বাড়িটি একটু সরিয়ে অন্য জায়গায় করেন। তার মধ্যেই এই ঘটনা ঘটলো।

এই ঘটনায় এখন প্রচন্ড উদ্বেগের মধ্যে রয়েছেন বলেও জানান ফিরা ওরাও। ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান প্রায় তাদের গ্রামে হাতির হানা দেওয়ার ঘটনা ঘটে। তবে এবার ওই বৃদ্ধার যা ক্ষতি হল তাতে সে প্রশাসনের কাছ থেকে কতটা সাহায্য পাবে সেই চিন্তাই এখন করছেন তারা। একদিকে এন আর সি যখন দেশে জনগণ তাদের বৈধ কাগজপত্র গোছাতে ব্যস্ত তার মধ্যে এই রকম ঘটনায় এখন আতঙ্কে আছেন শিমুলগড়ুই গ্রামের বাসিন্দারা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+