ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, ২৫ লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা ১,১১১ পর্যবেক্ষক
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নজিরবিহীন প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে ২৫ লক্ষেরও বেশি কর্মী। এর পাশাপাশি, গোটা প্রক্রিয়ার উপর কড়া নজর রাখতে নিয়োগ করা হয়েছে ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক, যাঁরা কার্যত কমিশনের চোখ ও কান হয়ে কাজ করবেন।
গত ১৫ মার্চ দিল্লিতে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে ভোট হবে দুই দফায় ২৩ ও ২৯ এপ্রিল। আর সব রাজ্যের ফল প্রকাশ একসঙ্গেই হবে ৪ মে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পাঁচ অঞ্চলে মোট ভোটার সংখ্যা ১৭ কোটিরও বেশি। সেই বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। যেখানে প্রতি ৭০ জন ভোটারের জন্য রয়েছেন একজন করে নির্বাচনী কর্মী। নির্বাচন কমিশনের শীর্ষ কর্তা জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, ভোট যাতে সম্পূর্ণ নিরপেক্ষ ও নির্বিঘ্নে হয়, তার জন্য কোনও খামতি রাখা হচ্ছে না।
এই বিপুল কর্মী ও বাহিনীর মধ্যে রয়েছেন প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী, সাড়ে ৮ লক্ষ নিরাপত্তারক্ষী, ৪০ হাজার গণনাকর্মী, ২১ হাজার সেক্টর অফিসার ও ৪৯ হাজার মাইক্রো অবজার্ভার। পাশাপাশি, গণনার দিন অতিরিক্ত ১৫ হাজার মাইক্রো অবজার্ভার মোতায়েন থাকবে। ভোটারদের সহায়তায় বুথ স্তরে কাজ করবেন প্রায় ২ লক্ষ ১৮ হাজার বিএলও।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। ৮৩২টি বিধানসভা কেন্দ্রে তাঁরা নজরদারি চালাবেন, যার মধ্যে ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক ও ৩৬৬ জন ব্যয়ের হিসাব তদারকির দায়িত্বে। ইতিমধ্যেই অধিকাংশ পর্যবেক্ষক নিজ নিজ এলাকায় পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন।
কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ে প্রার্থী বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরাসরি এই পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভোট সংক্রান্ত অভিযোগ জানানো থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবেন তাঁরা।
দেশের এই বৃহৎ গণতান্ত্রিক উৎসবকে সফল করতে নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, যেখানে প্রযুক্তি সহ কড়া নজরদারির এক সমন্বয় দেখা যাচ্ছে।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications