Lok Sabha Election 2024: রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন
Lok Sabha Election 2024: ভোট ঘোষণা হতেই বড় পদক্ষেপ কমিশনের। রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শনিবার আনুষ্ঠানিক ভাবে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন হবে। এরপরেই দেশজুড়ে আদর্শ আচরচণ বিধি লাগু হয়েছে।
এরপরেই বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সরিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গ পুলিশেরর ডিজিপি রাজীব কুমারকে। গত ডিসেম্বর মাসেই রাজ্য পুলিশের ডিজিপি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। মাত্র তিন মাস হয়েছে ওই দায়িত্ব নেওয়ার।

কিন্তু আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হল। শুধু তাই নয়, নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না বলেও এদিন নির্দেশিকায় স্পষ্ট ভাবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর।
The Election Commission of India (ECI) has issued orders for the removal of the Home Secretary in six states namely Gujarat, Uttar Pradesh, Bihar, Jharkhand, Himachal Pradesh and Uttarakhand. Additionally, the Secretary of the General Administrative Department in Mizoram and… pic.twitter.com/DxvZPPlbNz
— ANI (@ANI) March 18, 2024
পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি পদে তিনজনের নাম বিকেল পাঁচটার মধ্যে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে এখন কাকে রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হয় সেদিকেই নজর সবার। বাংলার পাশাপাশি এদিন গুজরাত, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ সহ ছয় রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও এদিন কমিশন সরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে।
তবে পশ্চিমবঙ্গের ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত সবথেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে চায় নির্বাচন কমিশন। এজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবার কমিশনের তরফে। বাংলায় এসেও আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
যে কোনও অশান্তির দায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপর বর্তাবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে রাজীব কুমারকে ঘিরে একাধিক বিতর্ক রয়েছে। তাঁর বির্যুদ্ধে মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে।
এমনকি কমিশনের ফুলবেঞ্চের কাছেও রাজীব কুমারকে নিয়ে অভিযোগ জানান বিজেপি সহ বিরোধীরা। এই প্রসঙ্গে বিজেপি মুখ্যমন্ত্রী শমীক ভট্টাচার্য বলেন, এই ঘটনা প্রত্যাশিত ছিল। রাজীব কুমারের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন এবং বিতর্ক আছে।
শুধু তাই নয়, তাঁকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যাবতীয় ভাবনা সাজিয়ে ছিল বলেও তোপ বিজেপি নেতার। তবে ম্যাক্রো লেভেল নয়, বিষয়টি মাইক্রো লেভেলে নিয়ে যেতে হবে বলে মন্তব্য শমীক ভট্টাচার্যের। জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বামনেতা সুজন চক্রবর্তীও।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications