Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতলকুচির অভিশপ্ত বুথে ভোট কবে, অবশেষে দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

চতুর্থ দফা ভোটের দিন রক্তাক্ত হয়েছিল কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকির ১২৬ নম্বর বুথ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল চারজন ভোটারের। তারপর সেই ‘হত্যা' নিয়ে কম জলঘোলা হয়নি।

চতুর্থ দফা ভোটের দিন রক্তাক্ত হয়েছিল কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকির ১২৬ নম্বর বুথ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল চারজন ভোটারের। তারপর সেই 'হত্যা' নিয়ে কম জলঘোলা হয়নি। রক্তস্নাত সেই বুথে অবশেষে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষণা হল ২৯ এপ্রিল শেষ দফার সঙ্গে ভোট হবে শীতলকুচিতে।

শীতলকুচির অভিশপ্ত বুথে ভোট কবে, অবশেষে দিন ঘোষণা কমিশনের

নির্বাচন কমিশন পুনরায় শীতলকুচির ওই বুথে ভোটের ঘোষণা করে জানিয়েছে, ভোটাররা বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছ-টা পর্যন্ত ফের ভোটদানের সুযোগ পাবেন। এখন গুলির ভীতি দমন করে কতজন ভোটার উপস্থিত হন, সেদিকেও তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন ও রাজনৈতিক মহল।

১০ এপ্রিল চতুর্থ দফায় শীতলকুচির জোড়াপাটকির ওই বুথে গন্ডগোল রুখতে ১৫ রাউন্ড গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। সেই গুলিতে চারজন ভোটার প্রাণ হারান। চারজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ভোট প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। তারপর তিন দফা ভোট হয়ে গেলেও শীতলকুচির ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল না কমিশন।

সোমবার সপ্তম দফা ভোটের পর নির্বাচন কমিশন ঘোষণা করে শীতলকুচির ওই বুথে ভোট হবে। ২৯ এপ্রিল শেষ দফা ভোটের পাশাপাশি শীতলকুচির ভোটের দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলা। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনেরও পরীক্ষা ওইদিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+