ভোটের রেজাল্ট বেরোনোর পরে সামশেরগঞ্জ আর জঙ্গিপুরে ভোট, কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ভোটাররা
ভোটের রেজাল্ট বেরোনোর পরে সামশেরগঞ্জ আর জঙ্গিপুরে ভোট, কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ভোটাররা
সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট হবে আগামী ১৩ মে। দিন ঘোষণা করল নির্বাচন কমিশন অর্থাৎ ভোটের রেজাল্ট বেরনোর পরে এই দুই কেন্দ্রে ভোট হবে। তাতেই ক্ষুব্ধ এখানকার ভোটাররা। আবার সেই ৩ মে ইদ। সেদিন সংখ্যালঘু ভোটাররা ভোট দিতে যেতে চাইবেন না এমনই মনে করা হচ্ছে। এই দুই কেন্দ্রের ফলাফল প্রকাশিত হবে ১৮ মে। এই দুই কেন্দ্রের প্রার্থীই করোনা সংক্রমণে মারা যাওয়ার কারণে ভোট বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

করোনা আক্রান্ত হয়ে প্রার্থীদের মৃত্যু
করোনা সংক্রমণের থাবা ক্রমশ চওড়া হচ্ছে রাজ্যে। ইতিমধ্যেই দুই কেন্দ্রে দুই রাজনৈতিক দলের প্রার্থী করোনা সংক্রমণে মারা গিয়েছেন। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন। সপ্তম দফায় ভোট ছিল সামশেরগঞ্জে। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীও করোনা আক্রান্ত হয়ে মারা যান। জঙ্গিপুরেও ২৬ এপ্রিল ভোট হওয়ার কথা ছিল। তারপরেইএই দুই কেন্দ্রে ভোট বাতিল করে কমিশন।

নতুন ভোটের দিন ঘোষণা
করোনার কারণে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটের প্রথম ঘোষিত নির্ঘণ্ট বাতিল করা হয়েছিল। তারপরে নতুন দিন ঘোষণা করে কমিশন। এই দুই কেন্দ্রে ১৩ মে ভোট গ্রহণ হবে বলে জানানো হয়েছে। আর ফলাফল প্রকাশ করা হবে ১৮ মে। এবং মনোনয়ন পত্র জমার শেষ দিন ২৬ এপ্রিল। অর্থাৎ ভোটের ফল প্রকাশিত হয়ে যাওয়ার পর এই দুই কেন্দ্রে ভোট হবে।

ক্ষুব্ধ ভোটাররা
সামশের গঞ্জ ও জঙ্গিপুরে নতুন ভোটের দিন নিয়ে অসন্তুষ্ট ভোটাররা। ১৩ তারিখে আবার ইদ। কাজেই ইদের দিন সংখ্যালঘু মানুষেরা ভোট দিতে চাইবেন না। এই নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। এমনকী ভোট বয়কটেরও ডাক দিয়েছেন। কারণ এই দুই কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের সংখ্যাই বেশি। এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এই দুই কেন্দ্রে।

করোনা বাড়ছে রাজ্যে
করোনা পরিস্থিতি ক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যে। আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রাখে শেষ তিন দফার ভোট এক দফায় করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে রাজি হয়নি নির্বাচন কমিশন। আপত্তি জানিেয়ছিল বিজেপিও। তাঁরা করোনা বিধি মেনে প্রচারের প্রস্তাব দিয়েছিলেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications