কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, নোটিস পাঠানো হল রুজিরাকেও
কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, নোটিস পাঠানো হল রুজিরাকেও
কয়লাপাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। তলব করা হয়েছে তাঁর স্ত্রী রুজিরাকে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে হাজিরা দিলেও তাঁর স্ত্রী রুজিরা হাজিরা এড়িয়েছিলেন। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির জয়ের পরেই ইডি নতুন করে তৎপরতা শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

ফের ইডি তলব
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। কয়লা পাচারকাণ্ডে ফের তৎপরতা শুরু করেছে ইডি। তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। আগামী সপ্তাহে অর্থাৎ হোলির পরেই দিল্লিতে গিয়ে সস্ত্রীক ইডির দফতরে হাজিরা দিতে হবে তাঁকে। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি। কিন্তু শিশু সন্তান রয়েছে জানিয়ে হাজিরা এড়িয়েছিলেন রুজিরা। রুজিরা হাজিরা না দিলেও ইডির তলবে দিল্লিতে গিয়ে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৯ ঘণ্টা তাঁকে জেরা করা হয়েছিল।

আদালতে খারিজ রুজিরার আবেদন
ইডির হাজিরা এড়াতে রুজিরা দিললি হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু কয়েকদিন আগেই দিল্লি হাইকোর্ট রুজিরার সেই আবেদন খারিজ করে দেয়। আদালতে রুজিরা জানিয়েছিলেন তিনি দিল্লিতে গিয়ে ইডির দফতরে হাজিরা দিতে পারবেন না। তাঁর শিশু সন্তান রয়েছে। কিন্তু দিল্লি হাইকোর্ট রুজিরার সেই আবেদন খারিজ করে দেয়।
আদালতের সেই নির্দেশের পরেই ইডি নোটিস পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে।

চার রাজ্যে ভোটের জয় বিজেপির
চার রাজ্যে বিজেপি জয় সুনিশ্চিত করেছে। উত্তর প্রদেশ, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড এই চার রাজ্যেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই জয়ের সাফল্যের পরেই ফের মাথাচারা দিয়ে উঠেছে এজেন্সিগুলি এমনই মনে করছে রাজনৈতিক মহল। সেকারণেই নতুন করে জেরার জন্য দিল্লিতে তলব করা হয়েছে। এমনই মনে করা হচ্ছে। এবার রুজিরাকেও হাজিরা দিতে হবে। কারণ হাজিরা এড়ানোর আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে।

কয়লাপাচার কাণ্ডের তদন্তে তৎপরা
একুশের ভোটের আগে কয়লাপাচার কাণ্ডের তদন্তে তৎপর হয়েছিল সিবিআই। অভিষেকের বাড়িেত গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করেছিলেন সিবিআই আধিকারীকরা। রুজিরার লন্ডনের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে একাধিক প্রশ্ন করেছিলেন সিবিআই আধিকারিকরা। এমনকী অভিষেকে শ্যালিকাকেও জেরা করা হয়। জেরা করা হয় তাঁর শ্বশুরকেও লন্ডনের ব্যাঙ্কের লেনদেন নিয়েও জেরা করা হয়েছে।












Click it and Unblock the Notifications