বালি পাচারের তদন্তে ফের সক্রিয় ইডি, তল্লাশি কলকাতা সহ কয়েকটি জেলায়
বালি পাচার সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে আবারও সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম এবং আসানসোলের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট এলাকার একটি অফিসেও ইডির আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়েছেন বলে খবর। এই অফিসটিও বালির কারবারের সঙ্গে যুক্ত বলে ইডি সূত্রে খবর।

এদিকে, আসানসোলে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম মনীশ বাগারিয়া। তিনি দীর্ঘদিন ধরেই বালি ব্যবসার সঙ্গে জড়িত।
এর আগে গত মাসের ৯ তারিখ একই বালি পাচার মামলার তদন্তে রাজ্য জুড়ে একাধিক অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
একই অভিযানে গোপীবল্লভপুরের অন্য এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, সৌরভ রায়ের ঝাড়গ্রামে একাধিক বালি খাদান রয়েছে। তিনি লালগড় থেকেই মূলত ব্যবসা চালান। এদিন সৌরভ রায়ের অফিসেই তল্লাশি চালানো হচ্ছে।
এই ধারাবাহিক অভিযানগুলি বালি পাচার চক্রের শিকড় আরও গভীরে উন্মোচন করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে ভোটের আগে ইডি-সিবিআইয়ের সক্রিয় হয়ে ওঠায় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কারণ কেন্দ্রীয় এজেন্সিকে ভোটের আগে অতীতে বারবার ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এবং তাতে রাজনৈতিক সুবিধাও মিলেছে শাসক দলের। বিশ্বাস আলগা হয়েছে তদন্তকারী সংস্থার তদন্তের প্রতি মানুষের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications