নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক রহস্যময়ীর হদিশ, কুন্তল ঘোষের সঙ্গে যোগ কোন সূত্রে, তদন্তে ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় এবার এক পার্লারের মালকিনের হদিশ

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এর রহস্যময়ীর নাম উঠে আসছে। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর এবার এক পার্লারের মালকিনের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। দক্ষিণ কলকাতার বাসিন্দা সোমা দাস নামে এক পার্লারের মালকিনের হদিশ পাওয়া গিয়েছে। কুন্তল ঘোষের সঙ্গে এই সোমা দাসের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁকে জেরা করে একাধিক তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

নতুন রহস্যময়ীর খোঁজ

নতুন রহস্যময়ীর খোঁজ

হৈমন্তীর পর এবার নতুন রহস্যময়ীর খোঁজ পাওয়া গেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে। সোমা দাস নামে সেই রহস্যময়ীর দক্ষিণ কলকাতায় একটি বিউটি পার্লার রয়েছে। তাঁকে জেরা করার জন্য তলব করেছে ইডি। হঠাৎ করে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক রহস্যময়ীর নাম প্রকাশ্যে আসায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ এখনও পর্যন্ত গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তীর খোঁজ পায়নি সিবিআই। তার মধ্যে আরও এক রহস্যময়ীর নাম প্রকাশ্যে এসেছে। শুধু প্রকাশ্যেই আসেনি তাঁকে তলব করে জেরা করতে চাইছে তদন্তকারীরা।

কুন্তল ঘোষের সঙ্গে যোগ

কুন্তল ঘোষের সঙ্গে যোগ

এই রহস্যময়ীর যোগযোগ রয়েছে কন্তল ঘোষের সঙ্গে। তাঁর কাছ থেকেই সোমা দাসের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আর্থিক লেনদেনের যোগ রয়েছে এই সোমা দাসের সঙ্গে। তদন্তকারীরা জানতে পেরেছেন কুন্তলের সঙ্গে ব্যাঙ্কে লেনদেনের সূত্রে তলব করা হয়েছে সোমাকে। মিডলম্যানের মাধ্যমে মোটা টাকার লেনদেনের হদিশ মিলেছে এই সোমা দাসের সঙ্গে। তদন্তকারীদের অনুমান এই সোমা দাসের মাধ্যমেই কুন্তল স্যাঁলো ব্যবসায় টাকা ব্যবহার করত। সোমা দাসের বয়ান রেকর্ড করে রাখতে চাইছে ইডি।

হৈমন্তীর কাছে টাকা

হৈমন্তীর কাছে টাকা

এই কুন্তল ঘোষই দাবি করেছিলেন তাঁর সব টাকা রয়েছে হৈমন্তীর কাছে। গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তীর কাছেই নাকি সব টাকা রাখা রয়েছে। যদিও এখনও পর্যন্ত হৈমন্তীর কোনও হদিশ পায়নি তদন্তকারীরা। হৈমন্তীর মুম্বইয়ের কোম্পানিতে নাকি সব টাকা পাঠানো হত। গোপাল দলপতি জানিয়েছেন ঠিক সময়ে হৈমন্তী প্রকাশ্যে এসে সবটা জানাবেন। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করেছেন নেপালে পালানোর ছক কষছেন হৈমন্তী। মালদহের একটি হোটেলে তৃণমূল বিধায়কের আশ্রয়ে রয়েছেন তিনি।

গ্ল্যামার দুনিয়ায় যোগ

গ্ল্যামার দুনিয়ায় যোগ

হাওড়ার মেয়ে হৈমন্তীর সঙ্গে গোপাল দলপতির বিয়ে হয়েছিল। তাপস মণ্ডলের জন্য কাজ করতেন গোপাল দলপতি। হৈমন্তী ছিলেন গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী। এই নিয়ে পরিবারে আপত্তিও হয়েছিল। বেহালায় গোপাল দলপতি এবং হৈমন্তীর একটি ফ্ল্যাটও রয়েছে। টালিগঞ্জেও সঙ্গেও হৈমন্তীর যোগ ছিল বলে জানা গিয়েছে। একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। হৈমন্তী মডেলিংও করেছেন। তদন্তকারীদের অনুমান গ্ল্যামার দুনিয়ায় টাকা খাটিয়ে কালো টাকা সাদা করা হয়েছিল হৈমন্তীর মাধ্যমে।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+