বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে শাসানোয় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে FIR কমিশনের
ময়ূরেশ্বর, ১৮ এপ্রিল : দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন চলাকালীন বুথের ভিতর ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক ও হুমকি দেওয়ায় ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কমিশন।
বিধানসভা নির্বাচন ২০১৬ : দ্বিতীয় দফা
রবিবার সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই ময়ূরেশ্বরের বিভিন্ন বুথে ঘুরে পরিস্থিতি দেখাশোনা করতে শুরু করেন অভিনেত্রী তথা নেত্রী। ময়ূরেশ্বরের ৩০ নম্বর বুথে দুপুর ১১ টা থেকে ১২টা পর্যন্ত ভারি মাত্রায় রিগিং হয়েছে বলে অভিযোগ তোলেন লকেট।

এরপরই সোজা বুথের মধ্যে ঢুকে গিয়ে প্রিসাইডিং অফিসারের উপর রীতিমতো চড়াও হন লকেট। বুথে রিগিং হয়েছে, এই কথা প্রিসাইডিং অফিসারের মুখ দিয়ে বলানোর জন্য লকেট চাপ দিতে থাকেন বলেও অভিযোগ। প্রিসাইডিং অফিসার এবং অন্য দলের পোলিং এজেন্টদের রীতিমতো ধমক দিতে শোনা যায় লকেটকে। ধমকের পাশাপাশি প্রিসাইডিং অফিসারকে শাঁসাতেও ছাড়েননি লকেট।
গোটা ঘটনাটি কমিশনের মিডিয়া সেলের নজরে আসে। গতকালই বিষয়টি নজরে আসতে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। রিপোর্ট পাওয়ার পরই বিজেপি নেত্রীর বিরুদ্ধে এফআইআর-এর সিদ্ধান্ত নেয় কমিশন। সোমবার সকালেই অভিনেত্রী থেক রাজনৈতিক নেত্রী হয়ে ওঠা ব্যক্তিত্ব লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কমিশন।












Click it and Unblock the Notifications