Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গঙ্গার নীচ দিয়ে প্রথম মেট্রো ছুটবে এপ্রিলেই! ইস্ট-ওয়েস্টের বহু প্রতীক্ষার অবসান অচিরেই

হাওড়া থেকে ধর্মতলা হয়ে শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট মেট্রো জুড়ে গেলেই মেট্রো পথে জুড়বে কলকাতা। প্রথম দফায় সেক্টর ফাইভ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়েছিল ফুলবাগান পর্যন্ত। আর এখন চলছে শিয়ালদহ পর্যন্ত।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে কবহে মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে তা নিয়ে প্রহর গোনা শেষ হতে চলেছে অবশেষে। খুব শীঘ্রই হাওড়া থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে ধর্মতলায়। ইতিমধ্যে এই প্রকল্পে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচতল শুরু হয়েছে। এবার ট্রায়াল রান শুরু হবে হাওড়া থেকে ধর্মতলা মেট্রোর।

সব কিছু ঠিকঠাক চললে এপ্রিলেই শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া থেকে ধর্মতলার ট্রায়াল রান। গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। দুটি রেক এবং অস্থায়ী ট্র্যাকে আগামী এপ্রিলে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো ট্রায়াল রান হবে। আর এ বছরের শেষেই এই অংশের ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালুর ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের।

গঙ্গার নীচ দিয়ে প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটবে এপ্রিলেই

এই প্রকল্পে আপাতত ব্যয় হয়েছে ৮৪০০ কোটি টাকা। আর এই প্রকল্পে অনুমোদিত ব্যয়বরাদ্দ ১০ হাজার কোটি টাকা। ৩রা মার্চ পশ্চিমমুখী টানেল, যা বউবাজারের নীচ দিয়ে গিয়েছে, সেই অংশে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। প্রসঙ্গত এই কাজ করতে গিয়েই একাধিকবার টানেলে বিপর্যয় ঘটেছে।

অবশেষে সেই কাজ শেষ করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেএমআরসিএল। ঠিক হয়েছে, এবার ধাপে ধাপে সেখান থেকে সাপোর্ট পিলারগুলি সরিয়ে ফেলা হবে। সেখানেই শুরু হবে লাইন পাতার কাজ। বউবাজার এলাকায় বিপর্যয়ের আগাম সতর্কতা হিসেবে তিনটি বাড়ির ৪৫ জন বাসিন্দাকে ২৭ ফেব্রুয়ারি অন্যত্র সরানো হয়েছিল। তাদের ৩ মে সকালেই বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।

কেএমআরসিএল মনে করছে, বউবাজার বিপর্যয়ের অবসান ঘটল এবার। বউবাজারের পুনর্বাসন প্যাকেজের জন্য ২৩টি বাড়ি পুনর্নিমাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। চুক্তি চুড়ান্ত হলে জানানো হবে। এদিকে পরিকল্পনা মতোই কাজ এগোচ্ছে। অস্থায়ী ট্র্যাক দিয়ে ট্রায়াল রান হবে এপ্রিলেই। তারপর বসবে স্থায়ী ট্র্যাক।

গঙ্গার নীচ দিয়ে প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটবে এপ্রিলেই

হাওড়া থেকে ধর্মতলা হয়ে শিয়ালদহ ইস্ট-ওয়েস্ট মেট্রো জুড়ে গেলেই মেট্রো পথে জুড়বে কলকাতা। প্রথম দফায় সেক্টর ফাইভ থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়েছিল ফুলবাগান পর্যন্ত। আর এখন ইস্ট-ওয়েস্ট মেট্রো চলছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত। এই প্রকল্পেই জুড়ে যাবে ধর্মতলা ও হাওড়া। তাহলেই একটা অধ্যায়ের শেষ হবে।

এদিকে জোকা থেকে তারাতলা রুটে ইস্ট-ওয়েস্ট মে্ট্রো চালু হয়েছে। মেট্রো চালু হয়েছে গড়িয়া থেকে রুবি পর্যন্তও। ফলে গোটা শহর মেট্রো পতে জুড়ে যাচ্ছে। আর এক বছরের মধ্যেই কলকাতা মেট্রো পথে সম্পূর্ণ জুড়ে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+