নির্বাচনে জিতেও মন্ত্রিত্ব হারালেন যে ৯ জন!
কলকাতা, ২৭ মে : আজ, শুক্রবার রেড রোডে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেতে চলেছেন তা নিয়ে কৌতুহল বজায় রাখলেও কারা মন্ত্রি হচ্ছেন সে তালিকা জানিয়ে দিয়েছেন নেত্রী। আর তাতে রয়েছে একাধিক চমক। [মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন আরও ৪২ মন্ত্রী, রাজভবনে নামের তালিকা দিলেন মমতা]
মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা নির্বাচনে হেরে স্বাভাবিক নিয়মেই মন্ত্রিসভায় থাকতে পারবেন না। তবে, নির্বাচনে জেতা সত্ত্বেও মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন এমন ৯ জনও রয়েছেন। রচপাল সিং, বেচারাম মান্না, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হায়দার আলি সফি, সুদর্শন ঘোষদস্তিদার, সুকুমার হাঁসদা, পুরণ্ডরীকাক্ষ সাহা, জ্যোতির্ময় কর, ৪২ মন্ত্রীর তালিকায় নাম নেই এই ৯ প্রাক্তন মন্ত্রীর।

তৃণমূলের একাংশের কথায়, সিঙ্গুরে মাস্টারমশাই রবীন্দ্র নাথ ভট্টাচার্য এবং বেচারাম মান্নার গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মুখ্যমন্ত্রীর কড়া নজরে পড়েছিলেন দুজনেই। তাই নির্বাচনে জিতলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি দুজনেরই। অন্যদিকে রচপাল সিং, হায়দার আলি সফি মন্ত্রী থাকাকালীন নিজের দায়িত্ব যোগ্যভাবে সামলাতে ব্যর্থ পারছিলেন না বলে একাধিকবার মুখ্যমন্ত্রীর ধমকও খেতে হয়েছিল দুজনকে। নির্বাচনে জিতলেও তাঁদের মন্ত্রিত্ব পাওয়াটা মুশকিল এটা আগে থেকেই অনেকে বুঝেছিলেন। [মমতা মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া এই বিধায়কেরা এবারে ভোটে হেরে গিয়েছেন]
অন্যদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ সুদর্শন ঘোষদস্তিদার। সেই কারণ দেখিয়ে তাঁকে এবার মন্ত্রী করা হয়নি। তাঁর দায়িত্ব কোনও নতুন মুখকেই দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। [শোভন মন্ত্রী হচ্ছেন, তাহলে মেয়রের আসনে কে?]
উল্লেখ্য, এই ৯ মন্ত্রী ছাড়া যে ৮ মন্ত্রী নির্বাচনে হেরে গিয়েছেন তারা হলেন, মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য, উপেন্দ্র বিশ্বাস, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সাবিত্রী মিত্র, আব্দুল করিম চৌধুরি।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications